এক্সপ্লোর

Apple Watch Series 8: বিপদে পাশে দাঁড়াবে ঘড়ি ! এমন কী বৈশিষ্ট্য রয়েছে অ্যাপল ওয়াচ ৮-এ ?

Apple Watch Series 8: ইসিজি , ব্লাড অক্সিমিটার সেন্সর দিয়েছে আগেই, এবার আরও একধাপ এগিয়ে গেল অ্যাপলের স্মার্টওয়াচ।

Apple Watch Series 8: ইসিজি , ব্লাড অক্সিমিটার সেন্সর দিয়েছে আগেই, এবার আরও একধাপ এগিয়ে গেল অ্যাপলের স্মার্টওয়াচ। Apple Watch Series 8 ও Apple Watch SE (2nd Generation)-এ পাবেন দুর্ঘটনাকালীন নোটিফিকেশনের সুবিধা। আপনার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে নিজে্ই জরুরিকালীন নোটিফিকেশন পাঠাবে অ্যাপল স্মার্টওয়াচ ৮।

Apple Watch Series 8: এখানেই শেষ নয়, রাতে শরীরে কোনও বড় পরিবর্তন হলে নোটিফাই করবে ঘড়ি।১ ডিগ্রি শরীরে তাপমাত্রা পরিবর্তন হলেও ধরতে পারবে অ্যাপল স্মার্ট ওয়াচ ৮ । মহিলাদের পিরিয়ড সাইকেলের বিষয়ে সতর্ক করবে স্মার্টওয়াচ। এ ছাড়াও আগের মতোই থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। এই স্মার্টওয়াচ জিপিএস ও সেলুলার মডেলে পাওয়া যাবে। কোম্পানি ২০২২ সালের সাশ্রয়ী মূল্যের মডেলের উত্তরসূরি হিসেবে Apple Watch SE-এর দ্বিতীয় প্রজন্মও উন্মোচন করেছে আজ। নতুন Apple স্মার্টওয়াচগুলি ১৬ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।

Apple Launch Event Live: সবথেকে টেকসই স্মার্টওয়াচ হতে চলেছে আল্ট্রা, অ্যাপল আনল এই ঘড়িলো পাওয়ার মো়ড থাকছে অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ। একবার ফুল চার্জে যাবে ৩৬ ঘণ্টা। আগে যা যেত ১৮ ঘণ্টা। তবে পাওয়ার সেভার মোডে এই কাজ করবে স্মার্টওয়াচ। Apple Watch Series 8 এর দাম শুরু হবে  ৩৯৯ ডলার (প্রায় ৩১,৮০০ টাকা) থেকে। কেবল GPS সংস্করণ এই দামে পাওয়া যাবে। GPS+সেলুলার সংস্করণের জন্য ৪৯৯ ডলার (প্রায় ৩৯,৮০০ টাকা)। এ ছাড়াও Apple Watch SE (2nd Generation)ও লঞ্চ করেছে কোম্পানি। যাতে সিরিজ 8-এর মতো একই মোশন সেন্সর, ক্র্যাশ ডিটেকটর বৈশিষ্ট্যগুলিও রয়েছে৷ GPS সংস্করণের জন্য এটির দাম ২৪৯ ডলার (প্রায় ১৯,৯০০ টাকা) ও GPS+সেলুলার সংস্করণের জন্য ২৯৯ (প্রায় ২৩,৮০০ টাকা)। আজ থেকে এর অর্ডার দেওয়া যাবে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।

আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য এবার Apple Watch Ultra  নিয়ে এসেছে কোম্পানি।  অ্যাপলের দাবি, সবথেকে টেকসই স্মার্টওয়াচ হতে চলেছে আল্ট্রা। Apple Watch Ultra-এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার (প্রায় ৬৩,৭০০ টাকা) থেকে। ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।এই স্মার্টওয়াচ সিরিজটি মিডনাইট, সিলভার, স্টারলাইট ও রেড কালার অপশনে পাওয়া যাবে। অ্যাপল ওয়াচ সিরিজ 8 কেনার সাথে, কোম্পানি তিন মাসের জন্য Fitness+ বিনামূল্যে সাবস্ক্রিপশনও অফার করছে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget