এক্সপ্লোর

iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে

iPhone 18 Series: ধূসর, রুপোলি এবং গাঢ় লাল অর্থাৎ গ্রে, সিলভার এবং ডার্ক রেড - এই তিন রঙে ভারতের বাজারে লঞ্চ হতে পারে আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেল।

ভারতে আসছে আইফোন ১৮ সিরিজ। এই সিরিজের যে মডেল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটি হল আইফোন ১৮ প্রো ম্যাক। ভারতে এই ফোন ৯ সেপ্টেম্বর লঞ্চ হতে পারে। ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলের জন্য এবার সংস্থার ট্যাগলাইন 'সারপ্রাইজ অ্যান্ড শাইন'। ইউজারদের জন্য যে বেশ ভালোরকমের চমক থাকতে চলেছে তা অনুমান করাই যায়। আইফোন তাদের প্রথম ফোল্ডেবল মডেল লঞ্চ করতে চলেছে এমন কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তবে নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি এখনও। আর এইসবের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে আইফোন ১৮ প্রো ম্যাক্স।

ভারতে আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলের দাম কত হতে পারে 

এখনও অ্যাপেল কর্তৃপক্ষ এই ফোনের দাম সম্পর্কে তথ্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন রিপোর্ট অনুসারে, আগের তুলনায় এই মডেলের দাম আরও কিছুটা বাড়বে। অনুমান করা হচ্ছে, ১০০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১০ হাজার টাকা - আগের প্রো ম্যাক্স মডেলের তুলনায় আইফোন ১৮ প্রো ম্যাক্স ফোনের দাম এতটাই বেশি হতে পারে। তবে আনুষ্ঠানিক ভাবে অ্যাপেল কর্তৃপক্ষ এখনও কিছু ঘোষণা করেনি। 

কোন কোন রঙে ভারতে লঞ্চ হতে পারে আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেল 

ধূসর, রুপোলি এবং গাঢ় লাল অর্থাৎ গ্রে, সিলভার এবং ডার্ক রেড - এই তিন রঙে ভারতের বাজারে লঞ্চ হতে পারে আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেল। আইফোন ১৭ সিরিজের তুলনায় আইফোন ১৮ সিরিজের সব ফোনেই আরও উন্নত এবং আধুনিক ডিসপ্লে, ক্যামেরা, চিপসেট, ব্যাটারি থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এমনকী ডিজাইনের ক্ষেত্রেও কিছু বিষয়ে উন্নতি দেখা যাবে। ৬.৮৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলে। সেরামিক শিল্ড ২ প্রোটেকশন থাকার সম্ভাবনা রয়েছে। ডায়নামিক আইল্যান্ডের আয়তন আগের তুলনায় সামান্য কমতে পারে। 

আইফোন প্রো ১৮ এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরা ফিচার 

দুটো ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। আগের থেকে বড় আকার-আয়তনের লেন্স এবং ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনাও রয়েছে আইফোন ১৮ সিরিজের দু'টি প্রো মডেলে, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। আইফোন ১৮ প্রো ম্যাক্স ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলে ৫৩৯১ এমএএইচ ব্যাটারি সাপোর্ট থাকার কথাও শোনা গিয়েছে। যদিও উল্লিখিত কোনও ফিচার এবং স্পেসিফিকেশনই অ্যাপেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়নি। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Advertisement

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget