এক্সপ্লোর

Nothing Phone 1: শুরু হতে চলেছে নাথিং ফোন ১- এর প্রি-বুকিং, দাম কত হতে পারে?

Nothing Phone 1 Pre-Booking: ১ জুলাই থেকে ফ্লিপকার্টে নাথিং ফোন ১- এর প্রি-বুকিং শুরু হতে চলেছে।

কলকাতা: নাথিং ফোন ১- এর (Nothing Phone 1) প্রি-অর্ডার শুরু হতে চলেছে ভারতে। ১ জুলাই থেকে ফ্লিপকার্টে (Flipkart) এই ফোনের প্রি-বুকিং শুরু হবে। আগামী ১২ জুলাই এই ফোন লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, নাথিং ফোন ১- এর দাম ৩০ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও এখনও নাথিং (Nothing) সংস্থা তাদের সেমি-ট্রান্সপারেন্ট ফোনের দাম ঘোষণা করেনি। এই ফোন কেনার ক্ষেত্রেও রয়েছে বিশেষ শর্ত। নাথিং সংস্থার তরফে আপনার কাছে স্পেশ্যাল ইনভাইট না এলে এই ফোন আপনি কিনতে পারবেন না। এর পাশাপাশি শোনা গিয়েছে যেম ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে যেমন নাথিং ফোন ১ অনলাইনে কেনা যাবে, তেমনই রিলায়েন্স ডিজিটালের মাধ্যমে অফলাইনে কেনা যাবে এই স্মার্টফোন।

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে নাথিং ফোন ১। কালো রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। একনজরে এই ফোনের বিভিন্ন সম্ভাব্য ফিচারগুলো দেখে নিন।

সেমি ট্রান্সপারেন্ট ফোন- এতদিন যত স্মার্টফোন দেশে লঞ্চ হয়েছে তার থেকে একদম আলাদা হতে চলেছে নাথিং (Nothing) সংস্থার এই ফোন। কারণ এই ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশ হল ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ। এখানে আবার আলো জ্বলে ওঠার ফিচারও থাকতে চলেছে। ইতিমধ্যেই নাথিং কোম্পানি তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এই ফোনের পিছনের অংশের ছবি প্রকাশ করেছে। আর সেখানেই এই সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেখা গিয়েছে।

প্রসেসর ও ডিসপ্লে- স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ চিপ থাকতে পারে নাথিং ফোন ১-এ। এছাড়াও এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১২ সাপোর্টও থাকার সম্ভাবনা রয়েছে নাথিং সংস্থার এই ফোনে। ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।

ক্যামেরা ফিচার্স- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে নাথিং ফোন ১-এ। এখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে।  ৪কে ভিডিয়ো রেকর্ডিংয়ের ক্ষমতা রাখে এই ক্যামেরা।

আরও পড়ুন- আসছে শাওমি ১২ সিরিজ, থাকবে Leica ব্র্যান্ডের ক্যামেরা, দেখুন অন্যান্য সম্ভাব্য ফিচার

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget