এক্সপ্লোর

Xiaomi 12S Series: আসছে শাওমি ১২ সিরিজ, থাকবে Leica ব্র্যান্ডের ক্যামেরা, দেখুন অন্যান্য সম্ভাব্য ফিচার

Xiaomi 12S: ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে শাওমি ১২এস ফোনে। এর সঙ্গে শাওমি ১২এস আলট্রা এবং শাওমি ১২এস প্রো, এই দুই ফোনও লঞ্চ হবে।

কলকাতা: শাওমি ১২এস (Xiaomi 12S) ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৪ জুলাই। তার আগে এই স্মার্টফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, শাওমি ১২এস সিরিজে (Xiaomi 12S Series) বেস মডেলের সঙ্গে সঙ্গে শাওমি ১২এস আলট্রা (Xiaomi 12S Ultra) এবং শাওমি ১২এস প্রো (Xiaomi 12S Pro) ফোনও লঞ্চ হবে। শাওমি ১২এস ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে সেগুলো দেখে নিন। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে শাওমি ১২এস ফোনে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকতে পারে।

টিপস্টার যোগেশ বরার সম্প্রতি শাওমি ১২এস ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ট্যুইটারে প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে আসন্ন এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ বেসড MIUI 13 সাপোর্ট রয়েছে। এছাড়াও এখানে ৬.২৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। শাওমি ১২এস সিরিজের ফোনেই এই প্রথম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার কথা রয়েছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে শাওমি ১২এস ফোন লঞ্চ হতে পারে।

ক্যামেরা ফিচার- শাওমি ১২এস সিরিজের স্মার্টফোনের ক্যামেরা ফিচারে রয়েছে চমক। শাওমি সংস্থার সঙ্গে একজোট হয়েছে Leica। এই দুই সংস্থা একসঙ্গে আসন্ন ফোনের জন্য ক্যামেরা সেনসর তৈরি করেছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসরে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর ছাড়াও থাকবে ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রা ওয়াইড সেনসর এবং ৫ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এর সঙ্গে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে।

ব্যাটারি ও চার্জিং ফিচার- ৪৫০০ এমএএইচের ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে শাওমি ১২এস ফোনে।

আরও পড়ুন- ৩ দিনের ব্যাটারি ! তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট, নোকিয়া আনল এই ফোন

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget