এক্সপ্লোর

Samsung Galaxy Tab S8: ভারতের বাজারে samsung galaxy tab S8 series,আকর্ষণীর ফিচারের সঙ্গে দুর্দান্ত অফার

Samsung Galaxy Tab S8: বাজারে এল স্যামসাঙ ট্যাবের বহু প্রতীক্ষিত সিরিজ। ২১ ফেব্রুয়ারি, সোমবার বাজারে এসেছে স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব s8-এর তিনটি ভ্যারিয়েন্ট।


কলকাতা: বাজারে এসে গেল স্যামসাঙ (samsung) ট্যাবের বহু প্রতীক্ষিত সিরিজ। ২১ ফেব্রুয়ারি, সোমবার বাজারে এসেছে স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব s8-এর তিনটি ভ্যারিয়েন্ট (variant)। সেগুলি হল, ট্যাব s8 আল্ট্রা, ট্যাব  s8+ এবং ট্যাব s8। দেখে নিন, প্রতিটি ভ্যারিয়েন্টে বিশেষ কী সুবিধা রয়েছে, ভারতের বাজারে দামই বা কেমন?

Samsung Galaxy Tab S8 Ultra: ২৫৬ জিবি স্টোরেজের সুবিধে রয়েছে এই মডেলে। সঙ্গত দেবে ১২ জিবি RAM। ওয়াই-ফাইয়ের সুবিধে যুক্ত একটি মডেল রয়েছে। এছাড়া ৫জি সুবিধে থাকা একটি মডেলও পাওয়া যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর (processor) ব্যবহার হয়েছে এই ট্যাবে। স্ক্রিনের আয়তন ১৪.৬ ইঞ্চি। ১২ মেগাপিক্সেলের (12 mp) ডুয়াল ফ্রন্ট ক্যামেরা থাকা এই মডেলে রয়েছে ১৩ ও ৬ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরাও। বেশ বড়সড় ব্যাটারি রয়েছে ট্যাব s8 আল্ট্রাতে। ১১২০০ এমএইচ (mah) এই ব্যাটারি রয়েছে এই মডেলে।

Samsung Galaxy Tab S8: আট জিবি  RAM এবং ১২৮ জিবি মেমোরির সুবিধে রয়েছে এই মডেলে।  ১১ ইঞ্চির টিএফটি (tft) ডিসপ্লে রয়েছে এই মডেলে। স্ন্যাপড্রাগনের অক্টাকোর প্রসেসর থাকছে এই মডেলে। থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা (dual rear camera)। একটি ১৩ মেগাপিক্সেল এবং একটি ৬ মেগাপিক্সেলের। ওই মডেলে থাকছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও। 

Samsung Galaxy Tab S8+: ১২.৪ ইঞ্চির স্ক্রিন সুপার অ্যামোলেড (super amoled) ডিসপ্লে রয়েছে এই মডেলে। এখানেও থাকছে অক্টাকোর প্রসেসর। RAM এবং মেমোরির পরিমাণ ট্যাব s8 এর মতোই। ভিডিও চ্যাটের সুবিধের জন্য এই মডেলে রয়েছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা (front camera)।
    
কত দাম?
ভারতের বাজারে Galaxy Tab S8 Ultra-এর ওয়াইফাই ভ্যারিয়েন্টের দাম পড়বে ১, ০৮,৯৯৯ টাকা। ৫জি ভ্যারিয়েন্টের দাম ১,২২,৯৯৯ টাকা।  Galaxy Tab S8+ এর ওয়াইফাই ভ্যারিয়েন্টের দাম পড়বে ৭৪,৯৯৯ টাকা এবং ৫জি ভ্যারিয়েন্টের দাম ৮৭,৯৯৯ টাকা।  Tab S8-এর ওয়াইফাই (wifi) ভ্যারিয়েন্টের দাম ৫৮,৯৯৯ টাকা এবং ৫জি (5G) ভ্যারিয়েন্টের দাম ৭০,৯৯৯ টাকা। 

মিলবে কীভাবে?
লেটেস্ট এই ট্যাব পেতে গেলে আগে বুক (pre order) করতে হবে। ২২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত স্যামসাঙের ওয়েবসাইট বা অথরাইজড ডিলারের কাছে বুক করা যাবে। রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাকের (cashback) সুবিধেও। এই সিরিজের ট্যাব কিনলে বিনামূল্যে কির্বোড পাওয়ার সুবিধেও রয়েছে।

আরও পড়ুন: ২ লাখের বেশি রিভিউ, স্যামসাংয়ের এই ফোনগুলিতে এমন অফার আর পাবেন না

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget