এক্সপ্লোর

Stock Market Closing: ১৮,০০০-এ নিফটি, মঙ্গলে সর্বকালের উচ্চতা ছোঁবে বাজার, কী বলছেন বিশেষজ্ঞরা ?

Share Market Update: শুরু থেকে শেষ পর্যন্ত বজায় রইল গতি। সোমবার পুরোপুরি বুল মার্কেট দেখল বাজার।

Share Market Update: শুরু থেকে শেষ পর্যন্ত বজায় রইল গতি। সোমবার পুরোপুরি বুল মার্কেট দেখল বাজার। দিনের শেষে আজ ১৮,০০০ ছুঁয়েছে নিফটি। বাজার বিশেষজ্ঞদের মতে, মঙ্গলে সর্বকালের সেরা রেকর্ড গড়তে পারে বাজার। তবে সেই ক্ষেত্রে বাধা হতে পারে গ্যাপআপগুলি 

Stock Market Closing: কত পয়েন্টে বন্ধ হয়েছে কোন সূচক ?
১৪ সেপ্টেম্বরের পর এই প্রথম নিফটি ১৮,০০০-এর উপরে বন্ধ হয়েছে।দিনের শেষে সেনসেক্সে ৭৮৬ পয়েন্টের লাফ দেখা গেছে। আজ, BSE সেনসেক্স শেয়ার বাজারে ৭৮৬.৭৪ পয়েন্ট বা ১.৩১ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৬০,৭৪৬ এ বন্ধ হয়েছে। NSE-র নিফটি ২২৫.৪০ পয়েন্ট বা ১.২৭ শতাংশ লাফ দিয়ে ১৮,০১২ স্তরে বন্ধ হয়েছে।

আজ ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে ২৭টি স্টক বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে, সেখানে 3টি স্টকের পতন হয়েছে৷ আজকের পতনশীল শেয়ারে IndusInd Bank, NTPC, Dr Reddy's Laboratories শেয়ারের পতনের সঙ্গে ব্যবসা বন্ধ হয়েছে।

Share Market Update: আজকের কোন স্টকে বৃদ্ধি ?

সেনসেক্সের আজকের ক্লাইম্বিং স্টকগুলিতে আল্ট্রাটেক সিমেন্ট 4.18 শতাংশ বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে। এইচডিএফসি 2.89 শতাংশ, সান ফার্মা 2.75 শতাংশ বেড়েছে। M&M-এ 2.70 শতাংশ, HDFC ব্যাঙ্কে 2.60 শতাংশ ও L&T-তে 2.50 শতাংশ লাফ দেখা গেছে।

Stock Market Closing: আজকের পতনশীল স্টক

তিনটি সেনসেক্স স্টক ছাড়াও আজ অ্যাপোলো হসপিটাল নিফটিতে 1.25 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে। ডঃ রেড্ডির ল্যাবরেটরিজ 0.73 শতাংশ কমেছে। টাটা স্টিল 0.49 শতাংশ ও ব্রিটানিয়া 0.37 শতাংশের দুর্বলতার সঙ্গে দৌড় থামিয়েছে। সেখানে এনটিপিসিতে লেনদেন 0.34 শতাংশ কমেছে।

বাজার বিশেষজ্ঞ মতামত

বর্তমান বাজার সম্পর্কে বুলিশ-বিয়ারিশ হেড অফ রিসার্চ আনমোল দাস জানান, গত বছরের অক্টোবরে সেনসেক্স সর্বকালের সর্বোচ্চ হওয়ার পরে এটি পঞ্চম বার সেই উচ্চতার কাছে গিয়েছে। এখন এটি 60,000 স্তর অতিক্রম করেছে। এই নিয়ে টানা তৃতীয় মাস যখন সেনসেক্স 60,000-এর উপরের স্তর পেরিয়েছে। এই দরবৃদ্ধির পিছনের কারণ হিসেবে প্রধানত দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ও দেশীয় বিনিয়োগকারীদের সাপোর্ট কাজ করছে। অনুমান করা হচ্ছে, এই স্তর চলতি সপ্তাহেই আরও বাড়তে পারে।

EPFO Rules: ১০ বছর বেসরকারি ক্ষেত্রে চাকরি করেছেন ? সরকার দেবে এই সুবিধা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget