এক্সপ্লোর

Flagship Smartphones: বছর শেষে এবং আগামী বছরের শুরুর দিকে ভারতের বাজারে আসতে চলেছে একগুচ্ছ ফ্ল্যাগশিপ ফোন, রইল তালিকা

Smartphones: চলুন একঝলকে দেখে নেওয়া যাক চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে কোন কোন সংস্থার ফ্ল্যাগশিপ, প্রিমিয়াম ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। 

Flagship Smartphones: ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরের শেষভাগে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phones)। ডিসেম্বর মাসে রয়েছে ক্রিসমাস। তার আগে বেশ কিছু নতুন ঝাঁ-চকচকে স্মার্টফোন লঞ্চ হবে প্রতিবারের মতোই। এই সমস্ত ফ্ল্যাগশিপ ফোনে থাকবে আধুনিক ও উন্নত প্রসেসর, যার সাহায্যে ফোন দারুণ গতিতে কাজ করবে। একসঙ্গে অনেক কাজ করলেও ধীর গতিতে চলবে না ফোন। এর পাশাপাশি থাকবে শক্তিশালী ব্যাটারি, উন্নত চার্জিং ফিচারের সাপোর্ট আর নজরকাড়া ক্যামেরা সেনসর। যেহেতু আকর্ষণীয় ফিচার থাকবে, তার ফলে এইসব ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোনের দামও হবে কিছুটা চড়া। চলুন একঝলকে দেখে নেওয়া যাক চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে কোন কোন সংস্থার ফ্ল্যাগশিপ, প্রিমিয়াম ফোন লঞ্চ হতে চলেছে। 

ওয়ানপ্লাস ১২

অনুমান করা হচ্ছে, কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর যুক্ত হওয়া প্রথম ডিভাইস এই ফোনটিই হতে চলেছে। এর পাশাপাশি এই ফোনে ২৬০০ নিটসের AMOLED ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওয়ানপ্লাস ১২ ফোনে একদম নতুন ব্র্যান্ডেড Sony LYTIA ক্যামেরা সেনসর থাকতে পারে প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর হিসেবে। এছাড়াও শোনা গিয়েছে ওয়ানপ্লাসের এই ফোনে নাকি একটি পেরিস্কোপ লেন্সও থাকতে পারে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওয়ানপ্লাস ১২ ফোন চিনে লঞ্চের কথা শোনা গিয়েছে। আর সামনের বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে এই মডেল ভারতে লঞ্চ হতে পারে। 

আইকিউওও ১২

ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোন সম্ভবত ভারতে লঞ্চ হতে চলা প্রথম ডিভাইস হতে চলেছে যেখানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই ফোন আসছে ভারতের বাজারে। এই স্মার্টফোন সিরিজে একটি প্রো মডেল রয়েছে। তবে সেটা ভারতে আদৌ লঞ্চ হবে কিনা, আর হলে কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে কিছু জানা যায়নি। একদম ব্র্যান্ড নিউ ডিজাইন ল্যাঙ্গুয়েজ যা এর আগে দেখা যায়নি তা থাকতে পারে এই ফোনে। এছাড়াও ১৪৪ হার্টজের উজ্জ্বল AMOLED ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে এই ফোনে, সম্ভবত ৩০০০ নিটস। ভারতে লেদার ফিনিশের ব্যাক প্যানেল নিয়ে আইকিউওও ১২ ফোন লঞ্চ হতে পারে। 

ভিভো এক্স১০০ সিরিজ

ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স১০০ সিরিজ। এর আগে ভিভো এক্স৯০ সিরিজও লঞ্চ হয়েছে এদেশে। নতুন স্মার্টফোন সিরিজে ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই মডেল থাকার সম্ভাবনা রয়েছে। ভিভোর আসন্ন স্মার্টফোন সিরিজে 4nm Dimensity 9300 চিপসেট থাকতে পারে। আগের স্মার্টফোনের সিরিজের থেকেও উন্নত এবং আধুনিক ফিচার দেখা যাবে নতুন ফোনগুলিতে, এমনটাই অনুমান প্রযুক্তি বিশেষজ্ঞদের। উল্লিখিত প্রসেসর চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোনে রয়েছে। ডিসেম্বর মাসে ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি সিরিজ ভারতে লঞ্চ করতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষদিকে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে। এই সিরিজের ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের পাশাপাশি একটি প্রিমিয়াম টাইটেনিয়াম ফ্রেম থাকার কথা শোনা গিয়েছে। এই স্মার্টফোন সিরিজে তিনটি মডেল লঞ্চ হতে পারে। সেখানে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকতে পারে। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে ৬.৮ ইঞ্চির QHD+ রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। 

শাওমি ১৪ প্রো

চিনে ইতিমধ্যেই শাওমি ১৪ প্রো ফোন লঞ্চ হয়েছে। ভারতে এই ফোন লঞ্চ হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর নিয়ে। নতুন ডিজাইনের পাশাপাশি থাকতে পারে লেটেস্ট HyperOS সফটওয়ারের সাপোর্ট, ৩০০০ নিটস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। ক্যামেরার ক্ষেত্রেও আধুনিক ও উন্নত সেনসর লক্ষ্য করা যাবে বলে অনুমান। ২০২৪ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ শাওমি ১৪ প্রো ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। স্বভাবতই নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। 

আরও পড়ুন- বছর শেষে নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন? ২০ হাজার টাকার মধ্যে ভারতে পাবেন এই মডেলগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget