এক্সপ্লোর

Realme Series : 'ডি' মানে কী ? ২৫ মে নয়া ব্র্যান্ড আনছে রিয়েলমি

ভারতের মোবাইল বাজারে নাম পাওয়ার পর এবার নয়া ব্র্যান্ড আনছে রিয়েলমি। নিজেই সেই খবর জানিয়েছে চিনা সংস্থা। আগামী ২৫ মে 'ডি' দিয়ে শুরু হচ্ছে নতুন ব্র্যান্ডের নাম।

নয়া দিল্লি: ভারতের মোবাইল বাজারে নাম পাওয়ার পর এবার নয়া ব্র্যান্ড আনছে রিয়েলমি। নিজেরাই সেই খবর জানিয়েছে এই চিনা সংস্থা। আগামী ২৫ মে 'ডি' দিয়ে শুরু হচ্ছে নতুন ব্র্যান্ডের নাম।

নিজেদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল রিয়েলমি টেকলাইফ ব্র্যান্ডের বিষয়ে টিজার দেওয়া হয়েছে। যেখানে কোম্পানি জানিয়েছে, একটা Dream থেকেই নতুন Design-এর Discovery করতে চায় কোম্পানি। যা Development-এর মাধ্যমে অন্যদের থেকে Different Design দেবে। এই 'ডি' অক্ষরের ধাঁধার মধ্যেই লুকিয়ে রয়েছে সব।

নতুন ব্র্যান্ড প্রসঙ্গে কোম্পানির সিইও মাধব শেঠ বলেন, ''আর কদিনের অপেক্ষা। এরপরই বাজারে আসছে রিয়েলমি ইকোসিস্টেমের নতুন 'ডি' ব্র্যান্ড। ২৫মে বিশ্ব বাজারে লঞ্চ করা হবে এই ব্র্যান্ড। আমরা আশা করছি, সবার ভালোবাসা পাবে রিয়েলমির নতুন প্রোডাক্ট। যা অত্যাধুনিক মানের টেক প্রোডাক্টের চাহিদা মেটাবে।''

কোম্পানির তরফে জানানো হয়েছে, ওই নির্দিষ্ট দিনেই নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করা হবে। লাইভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান সরাসরি দেখাবে রিয়েলমি। ভারতের বাজারে এই টেক কোম্পানির শেয়ার এখন বেশ ভালো। অতীতে ওপ্পো কোম্পানির থেকেই সাব ব্র্যান্ড হিসাবে তৈরি হয়েছিল রিয়েলমি। সেই সময় ফোন রিয়েলমির নামে হলেও ওপ্পোর চার্জার ব্যাবহার করত রিয়েলমি।

যদিও পরে পাকাপাকিভাবে নিজেদের মাদার কোম্পানি থেকে বেরিয়ে আসে রিয়েলমি। কম দামে মিডরেঞ্জে মোবাইল মার্কেট ধরে ফেলে চিনা কোম্পানি। একে একে ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে আসতে শুরু করে তাদের ফোন। প্রথমে মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করলেও পরে স্ন্যাপড্রাগনের দিকে ঝোঁকে এই ব্র্যান্ড। যার ফলে বিশ্ববাজারে বিশ্বাসযোগ্যতা বাড়ে রিয়েলমির। 

ভারতে এখন রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান খান। বলিউডের ভাইজানের সঙ্গে জুটি বাঁধায় প্রচারের ক্ষেত্রে সমস্যা হয়নি রিয়েলমির। ইতিমধ্যেই দেশের বাজারে সবথেকে কম দামে ফাইভ জি ফোন এনেছে কোম্পানি। লোয়ার রেঞ্জের পাশাপাশি মিড রেঞ্জ এমনকী ফ্ল্যাগশিপ ফোনেও এখন মার্কেট বেড়েছে কোম্পানির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget