এক্সপ্লোর

Google Gemini AI: কী এই গুগল জেমিনি? নিমেষে সারবে আপনার কঠিন প্রোজেক্ট? রইল খুঁটিনাটি

Google Gemini Chatbot: গুগল জেমিনির সুবিধা কী কী? অসুবিধাই বা কী কী?

কলকাতা: প্রযুক্তির দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয়- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence. টিকিট বুকিং থেকে শুরু করে কোনও প্রশিক্ষণ, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বৈজ্ঞানিত অনুসন্ধান- সর্বত্র এখন AI ব্য়বহারের কাজ করা হচ্ছে বা তার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যৎ-এ প্রায় সর্বত্র- মানুষের দৈনন্দিন জীবনেও AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্য়বহারের চেষ্টা করা হচ্ছে। ইদানিং বহু চ্যাটবট টুল (Chatbot Tool) AI নির্ভর করা হচ্ছে। তেমনই একটি প্ল্যাটফর্ম Google Gemini

আগে ছিল Bard- এখন সেটাই নাম বদলে এবং আরও আধুনিক হয়ে  Gemini. এই গুগল Gemini-এর ব্যানারে একাধিক প্রোডাক্ট রয়েছে। এক একটি tool এক একরকম কাজের জন্য ব্যবহার করা হয়। Google Deepmind- এর হাতে তৈরি জেমিনি আদতে একটি মাল্টিমোডাল লার্জ ল্যাঙ্গোয়েজ মডেল। ২০২৩ সালের ডিসেম্বরে এর ঘোষণা হয়েছিল। OpenAI-এর চ্যাটজিপিটির প্রতিযোগী হিসেবেই একে তৈরি করা হয়েছে।  

এই গুগল Gemini-এর একাধিক সুবিধা হয়েছে- সেগুলি কী কী?

মাল্টিমোডাল ক্ষমতা: টেক্সট, ছবি এবং আরও অনেক কিছু একসঙ্গে প্রক্রিয়া করার ক্ষমতা রয়েছে এর। বিভিন্ন ডোমেইন-এর এর কাজ সম্ভব। এবং শিল্পে Google এর উপযোগিতাকে প্রসারিত করে।

যুক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা: জেমিনি যুক্তির দক্ষতা প্রদর্শন করে। দ্রুত কোনও জটিল তথ্য বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের পরিস্থিতিতে এর ব্যবহার করা যায়।

আরও উন্নতি: গুগল AI-প্রোডাক্ট এটি। ফলে এখনও যে গবেষণা ও উন্নয়ন চলছে তার সরাসরি সুফল মিলবে Gemini-তে। যার কারণে এই দক্ষতা আরও বাড়তে পারে। 

ইন্টিগ্রেশন: গুগলের অন্য় পরিষেবার বা Tool-এর সঙ্গে জুড়তে পারে Google Gemini. গুগল ইকোসিস্টেমের মধ্যে নির্বিঘ্নে কাজ সারা যায়।


সবকিছুরই কিছু খারাপ বা ভাল না লাগার মতো দিক থাকে। এরও রয়েছে।

সহজে প্রাপ্য নয়:
Google gemini-এর ব্যবহার খুশিমতো করা যায় না। তার জন্য টাকা দিয়ে কিনতে হয় সেই পরিষেবা, সেই দাম ভারতীয় বাজার অনুযায়ী এখনও অনেকটা বেশি। বিশেষ করে যদি ব্যক্তিগত স্তরে কেউ এর ব্যবহার করতে চান।

তথ্য বিভ্রান্তির আশঙ্কা রয়েছে:
যে কোনও AI-টুল কাজ করে মেশিন লার্নিংয়ের উপর দাঁড়িয়ে। অর্থাৎ যে তথ্য দেওয়া হচ্ছে- তার ভিত্তিতেই ওই AI Tool তথ্য বিশ্লেষণ করবে। সেক্ষেত্রে যদি লার্নিংয়ের ক্ষেত্রে কোনও গলদ বা Biased data দেওয়া হয় তাহলে বিশ্লেষিত তথ্যের ক্ষেত্রেও ভুল বা Biasedness থেকে যেতে পারে। যে  কোনও ল্যাঙ্গোয়েজ মডেলের ক্ষেত্রেই এই Bias দেখা যেতে পারে। Google Gemeini-এর বিরুদ্ধে কদিন আগেই এমন কিছু অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিবৃতিও প্রকাশ করেছিল গুগল। 

সৃজনশীলতায় ধাক্কা:
অনেকেই মনে করে তথ্যগত ক্ষেত্রে যদি নির্ভুলও হওয়া যায়। AI-টুলের ক্ষেত্রে সৃজনশীলতায় সীমাবদ্ধতা থাকবেই। কোনও মানুষের বৌদ্ধিক স্তর, আবেগের উপর ভিত্তি করে যে সৃষ্টি হয়- সেই উচ্চতা এখনও পর্যন্ত ai-tool করতে পারবে না। 

যদিও সহজে কাজ করার ক্ষেত্রে, নির্ভুল ভাবে এবং দ্রুত কোনও কাজের জন্য এখন সারা বিশ্বজুড়েই বাড়ছে AI- এর চাহিদা।    

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget