এক্সপ্লোর

Google One VPN: দুঃসংবাদ ! বন্ধ হতে চলেছে গুগলের একটি পরিষেবা, কোন ফিচারের সুবিধা আর মিলবে না ?

Google: কেন বন্ধ হতে চলেছে গুগল ওয়ান পরিচালিত ভিপিএন পরিষেবা? জেনে নিন।

Google One VPN: বন্ধ হতে চলেছে গুগলের আরও একটি পরিষেবা (Google Service)। জানা গিয়েছে, এবার গুগল বন্ধ করতে চলেছে তাদের ভিপিএন (Google VPN) পরিষেবা। গুগল ওয়ান সার্ভিসের (Google One VPN) মাধ্যমে পরিচালিত হয় এই ভিপিএন পরিষেবা। ২০২০ সালে গুগল এই সার্ভিস চালু করেছিল। লঞ্চের চার বছরের মাথায় এই পরিষেবা বন্ধ করতে চলেছে গুগল। অ্যান্ড্রয়েড অথরিটির মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, একটি ইমেলের মাধ্যমে জানা গিয়েছে যে গুগল ওয়ান- এর ভিপিএন পরিষেবা বন্ধ হতে চলেছে। তবে কবে গুগলের এই পরিষেবা বন্ধ হতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শুধু শোনা যাচ্ছে হয়তো এই বছরের শেষদিকে বা এই বছরের পর গুগলের ভিপিএন পরিষেবা বন্ধ হতে চলেছে। 

কেন বন্ধ হয়ে যাচ্ছে গুগল ওয়ান- এর ভিপিএন পরিষেবা, জেনে নিন মূল কারণ 

প্রথমে গুগলের এই পরিষেবার খরচ ছিল মাসে ৯.৯৯ ডলার। এটি ছিল একমাসের সাবস্ক্রিপশনের খরচ। পরে তা কমিয়ে ১.৯৯ ডলার করা হয়। অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক এবং উইন্ডোজ সর্বত্র উপলব্ধ রয়েছে গুগল ওয়ান- এর ভিপিএন সার্ভিস। কিন্তু খরচ কমানোর পরেও গুগলের পরিষেবা সেভাবে ব্যবহার করেননি ইউজাররা। আর সেই কারণেই বন্ধ হতে চলেছে গুগল এই পরিষেবা। গত বছর মার্চ মাসে গুগল ওয়ান- এর ভিপিএন পরিষেবার সাবস্ক্রিপশনের খরচ কমানো হয়েছিল। কিন্তু তার পরেও ইউজারদের মধ্যে গুগলের এই পরিষেবা নিয়ে বিশেষ আগ্রহ দেখা যায়নি। এমনটাই জানিয়েছে  9to5Google সংস্থা। 

আজ থেকে চার বছর আগে গুগল ওয়ান এই ভিপিএন পরিষেবা চালু করেছিল মূলত ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার কথা ভেবে। অ্যান্ড্রয়েড ইউজাররা যাতে অনলাইন মাধ্যমে একটু অতিরিক্ত নিরাপত্তা পান সেই জন্যই হাজির হয়েছিল গুগল ওয়েন ভিপিএন পরিষেবা। এর মাধ্যমে ইউজারদের ডেটাও সুরক্ষিত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল গুগল কর্তৃপক্ষ। কিন্তু এত সুবিধার পরেও এই পরিষেবার প্রতি বিশেষ আগ্রহ দেখাননি ইউজাররা। আর যেহেতু চাহিদা নেই তাই এবার গুগল বন্ধ করতে চলেছে তাদের এই ভিপিএন পরিষেবা। 

আরও পড়ুন- ব্যবহার হওয়া ফোনের অংশ-বিশেষ দিয়ে সারানো যাবে আইফোন ! আসছে নতুন পরিষেবা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget