এক্সপ্লোর

Cybersecurity: ওত পেতে সাইবার বিপদ, ঝুঁকি কমাতে হাত মেলাল গুগল ও ভারত সরকার

Google in India: সাইবার সুরক্ষা ক্ষেত্রে নতুন করে বিনিয়োগ করেছে গুগল। পাশাপাশি ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে বেশ কিছু পদক্ষেপ করারও চেষ্টা করছে।

নয়াদিল্লি: যেকোনও কাজের প্রয়োজনে এখন ইন্টারনেট অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু নেটমাধ্যমেই লুকিয়ে থাকে একাধিক বিপদ। সেই বিপদ থেকে বাঁচতে পদক্ষেপ নিচ্ছে গুগল। বৃহস্পতিবার গুগল একাধিক পদক্ষেপ নিয়েছে যা ভারতের ব্যবহারকারীদের অনলাইন বিপদ থেকে বাঁচাতে সাহায্য করবে। এই কারণে সাইবার সুরক্ষা ক্ষেত্রে নতুন করে বিনিয়োগ করেছে গুগল। পাশাপাশি ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে বেশ কিছু পদক্ষেপ করারও চেষ্টা করছে।

একাধিক পদক্ষেপ:
একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। যার নাম সেফার উইথ গুগল (Safer with Google)।  তার মধ্য়েই সাইবার-নিরাপত্তা নিয়ে দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে। অন্তত এক লক্ষ ডেভেলপার (Developers) আইটি (IT) এবং স্টার্ট আপ (Start-UP Professionals) পেশাদার এই শিবিরে নিজেদের দক্ষতা বৃদ্ধির কাজ করবেন। দেশ জুড়ে এই কাজ হবে। এছাড়াও আরও কিছু কারণে বিপুল পরিমাণ অর্থ দান করেছে গুগল সংস্থা। Google.org ২ মিলিয়ন মার্কিন ডলার (যার ভারতীয় অর্থমূল্য প্রায় ১৬ কোটি টাকা)। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় এই টাকা দান করা হয়েছে। কালেক্টিভ গুড ফাউন্ডেশন (Collective Good Foundation), পয়েন্ট অফ ভিউ (Point of View) এবং হেল্প এজ ইন্ডিয়া (HelpAge India)-কে এই টাকা দেওয়া হয়েছে। মহিলা, LGBTQ এবং ছোট-উদ্যোগপতি (Micro-entrepreneurs)-এদের মতো অংশের জন্যও সাহায্য করার ভাবনা রয়েছে। গুগলের তরফে বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠীর কথা ভেবেই সচেতনতা শিবিরও তৈরি করা হয়েছে। Ministry of Electronics and Information Technology এবং Digital India Corporation- এর সঙ্গে হাত মিলিয়ে এই কাজ শুরু করেছে টেক-সংস্থা। নিরাপদ ডিজিটাল লেনদেনের অভ্যাস তৈরি করতেই এই সচেতনতা শিবির তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। 

কর্তৃপক্ষের বার্তা:
গুগল ইন্ডিয়ার ভিপি সঞ্জয় গুপ্তা বলেছেন যে, 'ভারত যখন সত্যি করে ডিজিটাল-সক্ষম অর্থনীতিতে পরিণত হচ্ছে, তখন এটা দেখা গুরুত্বপূর্ণ যে এই কাজের জন্য যেন নেট নিরাপত্তার কোনও ঘাটতি না হয়। আমরা সবাই মিলে লক্ষ লক্ষ ভারতীয়দের জন্য একটি নিরাপদ ইন্টারনেট তৈরি করছি।' ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের MD ও CEO এবং NeGD এবং MyGov-এর প্রেসিডেন্ট এবং সিইও অভিষেক সিং বলেন,  'যেহেতু আরও বেশি সংখ্যক নাগরিক ডিজিটাল অর্থনীতিতে যোগ দিচ্ছেন এবং এর সুবিধা লাভ করছেন। এটি অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা সচেতনভাবে পরিকাঠামো তৈরি করছি যা আমাদের নাগরিক এবং আমাদের দেশকে সাইবার বিপদের হাত থেকে রক্ষা করবে।'

আরও পড়ুন: ইউপিআই পেমেন্ট করার সময় এই ৫টি বিষয়ে অতি অবশ্যই নজর রাখুন

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget