এক্সপ্লোর

Google Pixel 6a: গুগল পিক্সেল ৬এ লঞ্চ হল ভারতে, দাম কত? কী কী অফার রয়েছে দেখে নিন

Google Pixel Smartphone: ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। সেখানে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

Google Pixel 6a: গুগল পিক্সেল ৬এ (Google Pixel 6a) লঞ্চ হয়েছে ভারতে। আপাতত ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে এই ফোনের জন্য প্রিবুকিং করা যাচ্ছে। অতএব প্রকাশ্যে এসেছে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে এই ফোনের দাম কত ছাড় (Offer and Discount) থাকছে। প্রায় ২ বছর নানা টালবাহানার পর এবার ভারতে লঞ্চ হল গুগল পিক্সেল ফোন (Google Pixel Phone)। পিক্সেল ৬এ- এর আগে ভারতে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৪এ। এরপর পিক্সেল ৫ সিরিজের ফোন ভারতে আর লঞ্চ করেনি গুগল কর্তৃপক্ষ। বলা হয়েছিল চাহিদা কম, সেই জন্যই ভারতের ব্যবসায় মন্দা হচ্ছে। তাই গুগল সংস্থা আর ফোন লঞ্চ করবে না। তবে সব বাধা কাটিয়ে এবার ভারতে লঞ্চ হল গুগল পিক্সেল ৬এ ফোন।

ভারতে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম

গুগল পিক্সেল ৬এ ফোন ভারতে লঞ্চ হয়েছে ৪৩,৯৯৯ টাকা। একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। এখানে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। চক এবং চারকোল- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৬এ ফোন। অনুমান করা হচ্ছে, এই ফোনের বিক্রি শুরু হবে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেল শুরু হলে, অর্থাৎ ২৩ জুলাই থেকে।

এবার দেখে নেওয়া যাক বিভিন্ন অফার

অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের ট্রানজাকশন করলে ক্রেতারা ৪০০০ টাকা ছাড় পাবেন। এর ফলে ফোনের দাম কমে হবে ৩৯,৯৯৯ টাকা। ইএমআই অপশনের মাধ্যমেও এই ফোন কেনা যাবে। সেক্ষেত্রে প্রতি মাসে ১৫০৪ টাকা দিতে হবে। ভারতের বেশিরভাগ এলাকায় ফ্লিপকার্টের তরফে ক্যাশ অন ডেলিভারি অপশন দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। সেখানে আগের কোনও পিক্সেল ফোন এক্সচেঞ্জ করলে তার পরিবর্তে ৬০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আর অন্য কোনও ফোন এক্সচেঞ্জ করলে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

গুগল পিক্সেল ৬এ ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন

  • ১। এই ফোনে একটি ৬.১৪ ইঞ্চির OLED ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই ফোনে গুগলের নিজস্ব Tensor চিপ রয়েছে।
  • ২। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। সেখানে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • ৩। ৪৪১০ এমএএইচ ব্যাটারি রয়েছে গুগল পিক্সেল ৬এ ফোনে। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের সঙ্গে চার্জার দেয়নি গুগল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- ভারতে আইকিউওও ৯টি ৫জি ফোন লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ ফাঁস, জেনে নিন সম্ভাব্য দামও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget