এক্সপ্লোর

iQoo 9T 5G: ভারতে আইকিউওও ৯টি ৫জি ফোন লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ ফাঁস, জেনে নিন সম্ভাব্য দামও

iQoo 9T 5G India Launch: ভারতে কবে লঞ্চ হতে পারে আইকিউওও ৯টি ৫জি ফোন? দামই বা কত হতে পারে এই ফোনের? জেনে নিন।

iQoo 9T 5G: ভারতে আইকিউওও ৯টি ৫জি (iQoo 9T 5G) ফোন দ্রুত লঞ্চ হবে বলে আগেই শোনা গিয়েছিল। তবে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) সংস্থা এখনও তাদের এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করেনি। যদিও এবার সূত্র মারফত শোনা যাচ্ছে যে, সম্ভবত ২৮ জুলাই আইকিউওও ৯টি ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। এই ফোনের সম্ভাব্য দামও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, আইকিউওও ৯টি ৫জি ফোনের দাম ভারতে ৫৫ হাজার টাকা থেকে শুরু হতে পারে। যদিও আইকিউওও সংস্থা এই প্রসঙ্গে কিছু জানায়নি। অন্যদিকে আবার জানা গিয়েছে, আইকিউওও ৯টি ৫জি ফোনে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর (Snapdragon 8+ Gen 1 SoC) থাকবে। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে আইকিউওও ১০ ফোন। অনুমান, এই ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ৯টি ৫জি ফোন।

প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও ৯ সিরিজের চতুর্থ মডেল আইকিউওও ৯টি ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। অ্যামাজনে iQoo 9T 5G ফোনের জন্য একটি মাইক্রোসাইটও তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চ হলে এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। এর আগে iQoo 9, iQoo 9 Pro, iQoo 9 SE লঞ্চ হয়েছিল ভারতে। নতুন ফোনে অর্থাৎ আইকিউওও ৯টি ৫জি মডেলে ৬.৭৮ ইঞ্চির একটি ই৫ অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। একটি হল ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অন্যটি হল ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ক্যামেরায় ৪০এক্স জুম সাপোর্ট থাকতে পারে। সম্ভবত ২ অগস্ট থেকে এই ফোন অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে। তবে এই সমস্ত তথ্যের কোনওটাই আইকিউওও সংস্থা প্রদান করেনি।

আরও পড়ুন- ভারতে এল রেডমির নতুন ফোন 'কে৫০আই', দেখুন দাম ও বিভিন্ন ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget