এক্সপ্লোর

Google Pixel Phone: আরও বেশি স্টোরেজ নিয়ে ভারতে হাজির গুগল পিক্সেল ৮ প্রো ফোন, দাম কত?

Google Pixel 8 Pro: Bay, Obsidian, Porcelain- এই তিনটি রঙে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৮ প্রো ফোন। তবে নতুন স্টোরেজ নিয়ে গুগল পিক্সেল ৮ প্রো ফোন লঞ্চ হয়েছে শুধুমাত্র Obsidian - এই রঙে। 

Google Pixel Phone: গুগল পিক্সলে ৮ প্রো (Google Pixel 8 Pro) ফোনে ভারতে হাজির হয়েছে নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট (New Storage Variant)  নিয়ে। এই মডেলে রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। গুগল পিক্সেল ৮ প্রো ফোনের এই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৩,৯৯৯ টাকা। ক্রেতারা এই ফোন কেনার ক্ষেত্রে ব্যঙ্ক অফার পাবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে গুগল পিক্সেল ৮ প্রো ফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে চাইলে ৯০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার পাওয়ার সুবিধা। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনতে চাইলে ৪০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ অক্টোবর ভারতে লঞ্চ হয়েছিল গুগল পিক্সলে ৮ প্রো ফোন। এরপর ১২ অক্টোবর এই ফোনের বিক্রি শুরু হয়েছিল সেই দলে ছিল গুগল পিক্সেল ৮ ফোনও। লঞ্চের সময় প্রো মডেল ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েট নিয়ে লঞ্চ হয়েছিল। সেই ফোনের দাম ছিল ১,০৬,৯৯৯ টাকা। Bay, Obsidian, Porcelain- এই তিনটি রঙে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৮ প্রো ফোন। তবে নতুন স্টোরেজ নিয়ে গুগল পিক্সেল ৮ প্রো ফোন লঞ্চ হয়েছে শুধুমাত্র Obsidian - এই রঙে।

গুগল পিক্সেল ৮ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হবে গুগল পিক্সেল ৮ প্রো ফোন।
  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির Quad-HD স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • গুগলের নিজস্ব টেনসর জি৩ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে টাইটান এম২ সিকিউরিটি চিপ।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে গুগল পিক্সেল ৮ প্রো ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে দুটো ৪৮ মেগাপিক্সেলের সেনসর। আর ডিসপ্লের উপর রয়েছে ১০.৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • গুগল পিক্সেল ৮ প্রো ফোনে একটি ৫০৫০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচার রয়েছে। 

১০ হাজার টাকার কম দামে ৫জি ফোন

ভারতের নিজস্ব সংস্থা লাভা-র নতুন ৫জি ফোন লাভা ব্লেজ ২ ৫জি লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ্যে আসেই। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার- এই তিন রঙে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ ৫জি ফোন। লাভা সংস্থার ই-স্টোর এবং অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হতে চলেছে আগামী ৯ নভেম্বর থেকে।

আরও পড়ুন- দীপাবলির উপহার,কর্মীদের রয়্যাল এনফিল্ড দিল এই কোম্পানি

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের
Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget