এক্সপ্লোর

Google Play Store: প্লে-স্টোর থেকে ১৬ লক্ষ অ্যাপ সরাল গুগল, কয়েক মাসেই ৪৭ শতাংশ কমল অ্যাপ; কারণ জানেন ?

Android Apps: আগে প্লে স্টোরে যে কোনও অ্যাপকেই অনুমোদন দিত গুগল। কিন্তু এই অবস্থা বদলে গিয়েছে ২০২৪ সালের জুলাই মাস থেকে। এখন অ্যাপ স্টোরে অ্যাপের সংখ্যা ১.৮ মিলিয়ন।

Google Play Store Apps: গুগল প্লে-স্টোর যেন সাফাই অভিযান চলছে। কয়েক মাসের মধ্যেই এই অ্যাপ স্টোর থেকে ৪৭ শতাংশ অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল। ২০২৪ সালের শুরুতে গুগল প্লে স্টোরে অ্যাপের (Android Apps) সংখ্যা ছিল ৩.৪ মিলিয়ন, সেখানে এখন এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ১.৮ মিলিয়ন। অ্যাপফিগার্স-এর নতুন পরিসংখ্যান অনুসারে ৪৭ শতাংশ অ্যাপ (Google Play Store) সরানো হয়েছে এই কয়েক মাসে গুগল প্লে স্টোর থেকে। অন্যদিকে অ্যাপলের অ্যাপ স্টোরে যদিও অ্যাপের সংখ্যা অনেকটাই বেড়েছে। ১.৬ মিলিয়ন থেকে এখন অ্যাপলের অ্যাপ স্টোরে অ্যাপের সংখ্যা দাঁড়িয়েছে ১.৬৪ মিলিয়ন। অ্যান্ড্রয়েডে কী হয়েছে তাহলে ?

অ্যাপের গুণমান নিয়ে সতর্ক হচ্ছে গুগল

আগে প্লে স্টোরে যে কোনও অ্যাপকেই অনুমোদন দিত গুগল। কিন্তু এই অবস্থা বদলে গিয়েছে ২০২৪ সালের জুলাই মাস থেকে। গুগলের নির্দেশে সেই সময় থেকে প্লে-স্টোর থেকে সেই সমস্ত অ্যাপ সরানো শুরু হল যেগুলির আদপে বিশেষ কাজ নেই এবং যেগুলি ভুয়ো। সিঙ্গল ওয়ালপেপার অ্যাপ, টেক্সট ওনলি অ্যাপ, প্লেসহোল্ডার অ্যাপ ইত্যাদি আদপে কোনও কাজই করত না। ফলে এখন থেকে যে সমস্ত অ্যাপ কোনও বাস্তবিক কাজ করবে না বা কোনও ভ্যালু দেবে না সেগুলিকেই সরিয়ে দেওয়া হবে প্লে স্টোর থেকে।

নিরাপত্তা অনেক বড় বিষয় এখন

তবে শুধু যে অপ্রয়োজনীয় অ্যাপ সরানো হয়েছে গুগল থেকে তা নয়, নিরাপত্তার দিকটিও ভেবে দেখছে গুগল। গুগল জানিয়েছে –

প্লে স্টোরে লঞ্চ হওয়ার আগেই ২.৩৬ মিলিয়ন বাজে অ্যাপ গুগল ব্লক করেছে।

১ লক্ষ ৫৮ হাজার সন্দেহজনক ডেভেলপার অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মানুষের বিভিন্ন পর্যালোচনা, রিভিউর উপরে জোর দিয়েছে গুগল। এর সঙ্গে সঙ্গে ডেভেলপারদের জন্য আরও ভাল পরীক্ষা চালু করেছে, এআই থ্রেট ডিটেকশন পদ্ধতি চালু করেছে এবং এতে জোর দিয়েছে গুগল।

স্বচ্ছতার দিকেও জোর দেওয়া হচ্ছে

এই বছরে ইউরোপীয় বেশ কিছু নীতিতে বদল এসেছে। অ্যাপ লিস্টিংয়ের ক্ষেত্রে এবার থেকে ডেভেলপারদের নাম ও ঠিকানার উল্লেখ করতে হবে। গুগল যদিও সরাসরি এই বার্তা জানায়নি, কিন্তু এই নিয়মের কারণে বহু ডেভেলপার তাদের অ্যাপ সরাতে বাধ্য হয়েছেন। যারা নিজেদের জনসমক্ষে পরিচিত করতে চান না, তারা অ্যাপ লিস্টিং করাননি গুগল প্লে স্টোরে।

অ্যাপলও এই একই নিয়ম মেনে চলছে, কিন্তু অ্যাপলের প্লে স্টোরে অ্যা পের সংখ্যায় কোনো বদল আসেনি। কারণ অ্যাপলের ডেভেলপার পলিসি অনেক বেশি কঠোর আগে থেকেই ছিল। আরও নতুন অ্যাপ যুক্ত হচ্ছে প্লে স্টোরে। এই বছর ৭ শতাংশ নতুন অ্যাপ এসেছে প্লে-স্টোরে। এর অর্থ হল ডেভেলপাররা এখনও অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানাচ্ছেন। কিন্তু স্টোরে এখন কোনও অপ্রয়োজনীয় অ্যাপ নেই।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget