এক্সপ্লোর

Banking Fraud Virus: প্রতারকদের নতুন হাতিয়ার এই ব্যাঙ্কিং জালিয়াতির ভাইরাস, কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে ?

Banking Fraud Virus: আমেরিকা, রাশিয়া, স্পেনের পর এবার ভারতে হানা দিয়েছে নতুন ব্যাঙ্ক জালিয়াতি ভাইরাস। সম্প্রতি এই ভাইরাস নিয়ে সতর্কবার্তা জারি করেছে দেশের সাইবার সিকিউরিটি এজেন্সি CERT।

Banking Fraud Virus: আমেরিকা, রাশিয়া, স্পেনের পর এবার ভারতে হানা দিয়েছে নতুন ব্যাঙ্ক জালিয়াতি ভাইরাস। সম্প্রতি এই ভাইরাস নিয়ে সতর্কবার্তা জারি করেছে দেশের সাইবার সিকিউরিটি এজেন্সি CERT। সংস্থার তরফে জানানো হয়েছে, SOVA Android Trojan-এর মাধ্যমে গ্রাহকদের নিশানা করা হচ্ছে।  

এই ব্যাঙ্কিং ট্রোজান কী-লগিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড চুরি করে। পাশাপাশি কুকি ডেটা চুরি করে ব্যবহারকারীদের প্রতারিত করার জন্য অনেক অ্যাপে অ্যাড করে। জুলাই ২০২২ থেকে ভারত সহ আরও অনেক দেশ এর শিকার হচ্ছে। 

Cyber Attack: কীভাবে হানা দিচ্ছে এই ভাইরাস ?
মিডিয়া রিপোর্ট বলছে, এই ম্যালওয়্যারের সর্বশেষ সংস্করণটি ক্রোম, অ্যামাজনের মতো জনপ্রিয় অ্যাপগুলির লোগো-সহ প্লে স্টোরে থাকা নকল অ্যান্ড্রয়েড অ্যাপগুলির মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। ব্যবহারকারীরা যখন ব্যাঙ্কিং অ্যাপে লগ ইন করে তাদের অ্যাকাউন্টে ঢোকে তখন এই ম্যালওয়্যার ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সহ ব্যাঙ্কিং শংসাপত্রগুলি নিয়ে নেয়৷ এই বিষয়ে সরকার একটি তালিকা প্রকাশ্যে এনেছে। যা দেখে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই বিপজ্জনক ব্যাঙ্কিং ম্যালওয়্যার থেকে নিজেদের রক্ষা করতে পারে।

Banking Fraud Virus: ভাইরাসে হানা থেকে বাঁচতে এই কাজগুলি করুন
শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করুন

সর্বদা অফিশিয়াল অ্যাপ স্টোর যেমন আপনার ডিভাইসের নির্মাতা বা অপারেটিং সিস্টেম অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন।

২ সব সময় 'অ্যাডিশনাল ইনফরমেশন' বিভাগটি পরীক্ষা করুন

অ্যাপ ডাউনলোড/ইনস্টল করার আগে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেকোনও অ্যাপকে সর্বদা ডাউনলোডের সংখ্যা, ব্যবহারকারীর রিভিউ, মন্তব্য ও 'অতিরিক্ত তথ্য' বিভাগ পড়ে ডাউনলোড করবেন।

৩ আপডেটেড অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ/আপডেট ইনস্টল করুন

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য আপডেটগুলি পাওয়া গেলে আপনি আপডেট ও প্যাচগুলি ইনস্টল করেছেন কিনা তা নিশ্চিত করুন৷ এটি আপনার ফোনে ভাইরাস আক্রমণের ঝুঁকি কমায়। ইমেইল ও এসএমএসে দেওয়া অজানা লিঙ্কে ক্লিক করবেন না।

৪ ডাউনলোড করা অ্যাপ কি অনুমতি চাইছে তা দেখুন

সব সময় অ্যাপকে অনুমতি দেওয়ার আগে তা পরীক্ষা করুন। কেবল দরকারি অনুমতি অনুমোদন করুন।

৫ সন্দেহজনক সংখ্যা এড়িয়ে চলুন

সন্দেহজনক নম্বরগুলি থেকে বার্তা বা লিঙ্কগুলি এড়িয়ে চলুন, যেগুলি আসল মোবাইল ফোন নম্বরগুলির মতো নয়৷ স্ক্যামাররা প্রায়ই তাদের আসল ফোন নম্বর প্রকাশ না করে ইমেল-টু-টেক্সট পরিষেবা ব্যবহার করে তাদের পরিচয় গোপন করে।

৬ ইউআরএল শর্টনার থেকে সাবধান

bit.ly  ও tinyurl-এর মতো ছোট ইউআরএলের ব্যাপারে সতর্ক থাকুন। সরকার ব্যবহারকারীদের সংক্ষিপ্ত URL-এর সম্পূর্ণ ওয়েবসাইট ডোমেন দেখেই কোনও লিঙ্কে ক্লিক করতে বলেছে।

৭ এসএসএল সার্টিফিকেট পরীক্ষা করুন
SSL সার্টিফিকেট নেই এমন কোনও ওয়েবসাইটে ভিজিট করবেন না।
আপনার ব্যাঙ্কে অস্বাভাবিক কার্যকলাপ হলে তা রিপোর্ট করুন।
ব্যাঙ্কিং গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে কোনও অস্বাভাবিক কার্যকলাপ দেখলেই সংশ্লিষ্ট ব্যাঙ্কে রিপোর্ট করেুন। 

সেরা শিরোনাম

Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?

ভিডিও

Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-র প্রার্থী। TMC News
Suvendu Adhikari:
Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget