এক্সপ্লোর

Electronic Device Heating Problem: তীব্র গরমে বিস্ফোরণ ঘটতে পারে ইলেকট্রনিক্স ডিভাইস, প্রাথমিক পর্যায়ে পরিস্থিতি সামলাবেন কীভাবে?

Electronics Devices Catches Fire: যদি আপনার বাড়ির কোনও ইলেকট্রনিক্স ডিভাইস গরম হয়ে গিয়ে তার মধ্যে আগুন ধরে যায় কিংবা ওই ডিভাইস ফেটে যায় তাহলে তাৎক্ষণিক ভাবে কী কী সতর্কতা নেবেন সেগুলি জেনে নিন।

Electronic Device Heating Problem: তীব্র গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে। বঙ্গে পিছিয়ে গিয়েছে বর্ষা। তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। এই আবহাওয়ায় শুধু যে আমাদের শরীর অসুস্থ হচ্ছে তাই নয়, খারাপ হচ্ছে বাড়িতে থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস (Electronic Devices)। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস গরম (Electronics Devices Heating Issue) হয়ে সেখানে আগুন ধরে যাওয়ার মত ঘটনাও শোনা গিয়েছে। কী কী কারণে ইলেকট্রনিক্স ডিভাইস উত্তপ্ত হয়ে যায় এবং কীভাবে সেই সমস্যা দূর করা সম্ভব তা প্রায় সকলেই এখন জানেন। কিন্তু যদি আপনার বাড়ির কোনও ইলেকট্রনিক্স ডিভাইস গরম হয়ে গিয়ে তার মধ্যে আগুন ধরে যায় কিংবা ওই ডিভাইস ফেটে যায় তাহলে তাৎক্ষণিক ভাবে কী কী সতর্কতা নেবেন সেগুলি জেনে নেওয়া প্রয়োজন। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে কীভাবে তা সামাল দেবেন সেই জন্য রইল কিছু জরুরি টিপস। 

প্রবল গরমে অতিরিক্ত তাপমাত্রার কারণে যদি বাড়িতে থাকা ইলেকট্রনিক্স ডিভাইস উত্তপ্ত হয়ে সেখানে আগুন ধরে যায় তাহলে কী কী করবেন প্রাথমিক পর্যায়ে, দেখে নিন 

  • যে ডিভাইসেই আগুন লাগুক কিংবা সেটিতে বিস্ফোরণ হোক না কেন সবার আগে ডিভাইস আনপ্লাগ করে দিন। বড় ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস হলে মূল ইলেকট্রিক সাপ্লাই বা বিদ্যুতের সরবরাহ বন্ধ করা প্রয়োজন। আর ল্যাপটপ, টিভি এইসব ক্ষেত্রে আগে ডিভাইস প্লাগে যুক্ত থাকলে সুইচ বন্ধ করতে হবে। ফোন চার্জে বসানো অবস্থায় বিস্ফোরণ হলেও আগে চার্জিং বন্ধ করতে হবে। 
  • ছোটখাটো ইলেকট্রনিক্স ডিভাইস উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটলে তা সামাল দেওয়া সম্ভব। কিন্তু বড় ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে বিপদের ঝুঁকি বেশি। তাই প্রয়োজন বুঝলে দমকলে দ্রুত খবর দিতে হবে। আর কোনওভাবেই আগুন সামাল দেওয়ার জন্য জল ব্যবহার করবেন না। যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস সেক্ষেত্রে কারেন্টের শক খাওয়ার সম্ভাবনা থাকবে। আরও বড় বিপদে পড়তে পারেন। 
  • যে ইলেকট্রনিক্স ডিভাইস অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়েছে সেটা পুনরায় ব্যবহার করতে যাবেন না। ফোন হোক বা ল্যাপটপ কিংবা আরও বড় ইলেকট্রনিক্স ডিভাইস, একবার সেখানে আগুন ধরে যাওয়া মানে ওই ইলেকট্রনিক্স ডিভাইস অবশ্যই নষ্ট হয়ে গিয়েছে। তাই সেটা আর ব্যবহারের চেষ্টা না করাই মঙ্গলের। কারণ এই ঝুঁকি নিলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। 

আরও পড়ুন- ১৫ হাজার টাকার মধ্যে ৫জি ফোন কিনতে চান? জুন মাসে ভারতে কী কী পাবেন রইল তার তালিকা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget