এক্সপ্লোর

5G Phones Under Rs 15000: ১৫ হাজার টাকার মধ্যে ৫জি ফোন কিনতে চান? জুন মাসে ভারতে কী কী পাবেন রইল তার তালিকা

Smartphones Under Rs 15000: ৫জি ফোন ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতে। সেই সঙ্গে ভারতে দাম কমছে ৫জি ফোনের। ১৫ হাজার টাকার মধ্যে দেশে কোন কোন ৫জি কিনতে পারবেন এই জুন মাসে, দেখে নিন তার তালিকা।

5G Phones Under Rs 15000: নতুন ফোন কিনবেন ভাবছেন? বাজেট ১৫ হাজার টাকা (Smartphones Under Rs 15000)? তাহলে আর দেরি করবেন না। জুন মাসেই কিনে ফেলুন নতুন স্মার্টফোন (5G Phones)। বাজেটের মধ্যেই পেয়ে ঝাঁ-চকচকে মডেল। দাম কম হলেও নজর কেড়ে নেবে এইসব ফোনের (Budget Smartphones) ফিচার। তালিকায় কোন কোন ফোন রয়েছে একঝলকে দেখে নেওয়া যাক। 

রিয়েলমি ১২ ৫জি 

রিয়েলমির এই ফোন ১৫ হাজার টাকার কমেই এখন কিনতে পারবেন ভারতে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ৬জি ফোনে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। গেম খেলা হোক কিংবা সিনেমা, ভিডিও দেখা, তার সঙ্গে গান শোনা- রিয়েলমি ১২ ৫জি ফোন সবকিছুর জন্যই বেশ ভাল একটি ডিভাইস। ভিডিও এবং অডিও দুই কোয়ালিটিই ভাল এই ফোনের। আবার চার্জও হয়ে যাবে কম সময়ে। 

মোটো জি৬৪ ৫জি

মোটোরোলা জি সিরিজের এই ৫জি ফোনও ১৫ হাজার টাকার মধ্যেই কেনা যাবে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২৫ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অর্থাৎ দুটো ভ্যারিয়েন্ট পাবেন মোটো জি৬৪ ৫জি ফোনের। বেস মডেলের দাম ১৫ হাজার টাকার কমেই রয়েছে ভারতে। মোটোরোলার এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, যার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হয় মোটো জি৬৪ ৫জি ফোন। ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে এই ফোনে। একবার পুরো চার্জ দিলে অনেকক্ষণ চালু থাকবে ফোন। 

পোকো এম৬ প্রো ৫জি 

পোকো সংস্থার এই ফোন ১৫ হাজার টাকার কম দামের ৫জি মডেল হিসেবে যথেষ্ট জনপ্রিয়। বেশ কিছু অফারের ফলে ১০ হাজারের কমেও পেয়ে যেতে পারেন এই ফোন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। গেম খেলার জন্য এই ফোন বেশ উপযোগী। এছাড়াও রয়েছে আকর্ষণীয় ক্যামেরা সেনসর এবং কম আলোয় ভাল ছবি তোলার জন্য একগুচ্ছ ফিচার। 

লাভা স্টর্ম ৫জি 

সাধ্যের মধ্যে ৫জি ফোন কিনতে চাইলে দেশীয় সংস্থা লাভা- র এই মডেল কিনতেই পারেন। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে এই ফোনে। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- রিয়েলমি নারজো এন৬৩ ফোনের বিক্রি শুরু দেশে, কী কী অফার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget