Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
নজরকাড়া নিও-রেট্রো ডিজাইন, ডুয়াল-টোন কালার কম্বিনেশন আর রোজকার যাতায়াতের উপযোগী ফিচারের মেলবন্ধনে স্কুটারটিকে সাজিয়েছে হিরো

কলকাতা: স্কুটার বাজারে নিজেদের দাপট বজায় রাখতে এবার নতুন চমক নিয়ে হাজির হল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। সংস্থার জনপ্রিয় ফ্যামিলি স্কুটার ‘ডেস্টিনি’-র নতুন অবতার হিসেবে লঞ্চ হলো Hero Destini 110 Classique Edition। নজরকাড়া নিও-রেট্রো ডিজাইন, ডুয়াল-টোন কালার কম্বিনেশন আর রোজকার যাতায়াতের উপযোগী ফিচারের মেলবন্ধনে স্কুটারটিকে সাজিয়েছে হিরো।
সাধারণ মডেলের তুলনায় ‘ক্লাসিক এডিশন’-এ দেওয়া হয়েছে বেশ কিছু কসমেটিক ও প্রিমিয়াম টাচ:
নিও-রেট্রো স্টাইলিং: হ্যান্ডেল কভার ও সাইড প্যানেলে দেওয়া হয়েছে আকর্ষণীয় স্ট্রাইপস গ্রাফিক্স।
আলাদা ব্যাজিং: স্কুটারের গায়ে থাকছে বিশেষ থ্রি-ডি (3D) ‘Classique Edition’ এমব্লেম, যা একে স্ট্যান্ডার্ড মডেলের চেয়ে আলাদা করে তোলে।
কালার কো-অর্ডিনেশন: বডি কালারের সঙ্গে মিলিয়ে রিয়ার-ভিউ মিরর, ভেতরের প্যানেল এবং সিটে বিশেষ কালার কম্বিনেশন দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যালয় হুইলে রয়েছে ব্র্যান্ডেড রিম
টেপ।
ক্রোম ফিনিশ ও লাইটিং: ক্লাসিক ফিল দিতে সাইড ও মিররে ক্রোম ফিনিশের ছোঁয়া রয়েছে। সামনে রয়েছে উজ্জ্বল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং সঙ্গে আকর্ষণীয় ডিআরএল (DRL) ও এলইডি টেইল ল্যাম্প।
লুকে বদল এলেও স্কুটারটির ইঞ্জিনের পরিচিত পারফরম্যান্স ও স্থায়িত্ব ধরে রাখা হয়েছে:
এতে রয়েছে ১১০.৯ সিসি (110.9 cc) বিএস-সিক্স এয়ার-কুল্ড ইঞ্জিন, যা প্রায় ৮.০৭ bhp পাওয়ার এবং ৮.৮৭ Nm পিক টর্ক তৈরি করতে পারে। রয়েছে স্বয়ংক্রিয় সিভিটি (CVT) গিয়ারবক্স।
স্কুটারটিতে হিরোর পেটেন্টেড i3S (Idle Stop-Start) প্রযুক্তি রয়েছে, যা ট্রাফিকে তেল খরচ কমাতে বড় ভূমিকা রাখে। সংস্থার দাবি অনুযায়ী, স্কুটারটি প্রায় ৫৬.২ কিমি/লিটার মাইলেজ দেয়।
প্রতিদিনের ব্যবহারের কথা মাথায় রেখে রাইডারের কমফোর্টে বিশেষ নজর দেওয়া হয়েছে:
দীর্ঘ ও চওড়া কুশন সিট, যার সিট হাইট রাখা হয়েছে মাত্র ৭৭০ মিমি। ফলে ভিড় রাস্তায় বা ট্রাফিকে স্কুটার নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজ।
পা রাখার জন্য বড় ফ্লোরবোর্ড, যাতে নিত্যদিনের বাজারের ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র সহজে রাখা যায়।
চাবি দিয়ে বাইরে থেকেই সহজে তেলের ঢাকনা খোলার ব্যবস্থা এবং স্মার্টফোন চার্জের জন্য ফ্রন্ট ইউএসবি পোর্ট।
স্পিডোমিটারে দেওয়া হয়েছে সেমি-ডিজিটাল কনসোল (ডিজি-অ্যানালগ ক্লাস্টার)।
নিরাপত্তার জন্য থাকছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) সহ ড্রাম ব্রেক এবং স্মুথ রাইডের জন্য সামনের টেলিস্কোপিক ফর্ক।
দাম কত রাখা হয়েছে?
ভারতীয় বাজারে নতুন Destini 110 Classique Edition-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭৬,৪০০ টাকা থেকে। ভ্যারিয়েন্ট হিসেবে এটি Destini 110 VX-এর ঠিক ওপরে এবং টপ মডেল ZX-এর নিচে অবস্থান করছে। অর্থাৎ মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখেই প্রিমিয়াম লুকের স্কুটার বাজারে নিয়ে এসেছে সংস্থা।






















