এক্সপ্লোর

HMD Smartphones: নোকিয়া নয়, নতুন নামে ভারতে আসছে এইচএমডি গ্লোবালের প্রথম ফোন, কী কী ফিচার থাকতে পারে?

HMD Arrow: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এইচএমডি গ্লোবাল ব্র্যান্ডের প্রথম ফোন ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।

HMD Smartphones: এইচএমডি গ্লোবাল (HMD Global) তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভারতে। এতদিন এইচএমডি গ্লোবাল নোকিয়া (Nokia) ব্র্যান্ডের ফোন লঞ্চের ব্যাপারে পরিচিত ছিল। আর নোকিয়ার ফোন ভারতে কতটা জনপ্রিয় ছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার এই এইচএমডি গ্লোবাল সংস্থা প্রথম তাদের নিজস্ব ব্র্যান্ডের ফোন (HMD Global Frist Phone In India) ভারতে লঞ্চ করতে চলেছে। অর্থাৎ নোকিয়া ব্র্যান্ডের আওতায় এই ফোন লঞ্চ হবে না। বরং এইচএমডি নাম নিয়েই লঞ্চ হবে এই স্মার্টফোন। এক্স মাধ্যমে এইচএমডি গ্লোবাল সংস্থা জানিয়েছে ভারতে তাদের ব্র্যান্ডের প্রথম যে ফোন লঞ্চ হতে চলেছে তার নাম হবে 'অ্যারো' (HMD Arrow)। আর এই ফোন এইচএমডি পালস (HMD Pulse) মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে (Rebranded Version) লঞ্চ হতে চলেছে দেশে। ইউরোপে এই ফোন গত মাসে লঞ্চ হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রেও এইচএমডি পালস ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে। সেখানে এই ফোনের নাম হতে পারে এইচএমডি ভাইব। 

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এইচএমডি গ্লোবাল ব্র্যান্ডের প্রথম ফোন ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এইচএমডি গ্লোবাল ব্র্যান্ডের ফোন এইচএমডি পালস ইউরোপে লঞ্চ হয়েছে অ্যাটমোস ব্লু, ড্রিমি পিঙ্ক এবং মেটিওর ব্ল্যাক- এই তিন রঙে। ইউরোপে এইচএমডি পালস ফোনের দাম EUR 140, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১২,৪৬০ টাকা। যেহেতু ভারতে লঞ্চ হতে চলা এইচএমডি গ্লোবাল ব্র্যান্ডের প্রথম ফোন 'অ্যারো' আসলে এইচএমডি পালস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে, তাই এই দুই ফোনের মধ্যে দাম এবং ফিচারে মিল থাকার সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানা যায়নি। 

এবার দেখে নেওয়া যাক এইচএমডি পালস ফোনের কোন কোন ফিচার এইচএমডি অ্যারো ফোনের থাকতে পারে 

  • অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। 
  • এছাড়াও থাকতে পারে ৬.৬৫ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া সম্ভব। এটি একটি এলসিডি স্ক্রিন হতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 
  • একটি অক্টা-কোর ১২ এনএম Unisoc T606 চিপ থাকতে পারে এই ফোনে।
  • ফোনের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এছাড়াও এই ফোনে থাকতে পারে ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ।
  • আর থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- ভারতে আসছে পোকো-র নতুন ৫জি ফোন, থাকতে পারে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget