এক্সপ্লোর

Tech Update: আপনার নামে মোবাইল সিম তুলছে অন্য কেউ ! কীভাবে ধরবেন প্রতারকদের ?

টেলি কমিউনিকেশন দফতরের নিয়ম অনুসারে কোনও ব্যক্তি তাঁর পরিচয়পত্রের মাধ্যমে সর্বোচ্চ ৯টি মোবাইলের সিম তুলতে পারেন। গ্রাহকের অজান্তেই তাঁর পরিচয়পত্র দিয়ে সিম তুললে সহজেই ধরা যাবে এই পদক্ষেপে।

নয়াদিল্লি: প্রতারণার ফাঁদ পাতা ভুবনে নিত্যদিন শিকার হচ্ছেন কেউ না কেউ। গ্রাহকের অজান্তেই তাঁর পরিচয় ব্যবহার করছেন প্রতারকরা। আপনার নামে মোবাইলের সিম তুলছেন অন্য কেউ ! এই প্রতারকদের ধরতে এবার সক্রিয় হয়েছে সরকার। কিছু সহজ পদক্ষেপেই ধরতে পারবেন এই জালিয়াতদের।

কীভাবে আপনার নামের সব মোবাইল নম্বর দেখতে পাবেন ?

১ আপনার পরিচয়ে অন্য কেউ মোবাইলের সিম তুলেছেন কিনা দেখতে প্রথমে https://www.tafcop.dgtelecom.gov.in-এ যান।
২ এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপির জন্য আবেদন করুন।
৩ যে ওটিপি আপনার কাছে এসেছে তা পাওয়ামাত্র 'ভ্যলিডেট' অপশনে ক্লিক করুন।
৪ আপনার পরিচয়পত্র বা আইডি দিয়ে যে মোবাইল নম্বরগুলো নেওয়া হয়েছে, তা এখানে দেখাবে।
৫ যে মোবাইল নম্বরগুলো আপনার নামে নেওয়া নয়, সেগুলো বাদ দিয়ে রিপোর্ট অপশনে ক্লিক করুন।
৬ এখানে গ্রাহককে টেলি কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে একটা টিকিট আইডি ইস্যু করা হবে।
৭ আপনি যে নম্বরগুলো রাখতে চান তার ওপর কোনও অ্যাকশন নেওয়া হবে না।

বর্তমানে কেবল তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মোবাইল গ্রাহকদের জন্যই এই সুবিধা দেওয়া হচ্ছে। টেলি কমিউনিকেশন দফতরের নিয়ম অনুসারে কোনও ব্যক্তি তাঁর পরিচয়পত্রের মাধ্যমে সর্বোচ্চ ৯টি মোবাইলের সিম তুলতে পারেন। একজনের পরিচয়ে ৯-এর বেশি মোবাইল সিম তোলার ওপর দাড়ি টানতে চাইছে সরকার। টেলি কমিউনিকেশনের অফিশিয়াল পোর্টালের মাধ্যমে এই কাজ করা হচ্ছে।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলেছ, পরিচয় জাল করে প্রতারণার ফাঁদ নতুন নয়। বর্তমানে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ব্যাঙ্ক ও সরকার। বার বার গ্রাহকদের অনলাইন লেনদেনের বিষয়ে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন ট্যুইটের মাধ্যমে গ্রাহকদের সচেতন করছে ব্যাঙ্কগুলি। নিজের আধার কার্ড, প্যান কার্ড বা অন্য পরিচয়পত্র অহেতুক অপরিচিত ব্যক্তিদের দেখাতে বারন করা হচ্ছে। 

অনেক ক্ষেত্রেই গ্রাহকদের এই পরিচয়পত্র্কে কাজে লাগিয়ে বড়সড় নাশকতার ছক কষতে পারে জঙ্গিরা। সেক্ষেত্রে মোবাইলের সিম তোলার জন্য ব্যবহার করা হতে পারে গ্রাহকের পরিচয়পত্র। আপনার অজান্তেই পরিচয়পত্র ব্যবহার করতে পারে জঙ্গিরা। সে জন্য আগে থেকেই সতর্ক হোন। নিজে সতর্ক হওয়ার পাশাপাশি পরিবার, পরিচিতদেরও এই বিষয়ে সজাগ করে তুলুন।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget