এক্সপ্লোর

Unblock WhatsApp Account: ব্লক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা যাবে 'আনব্লক', আসছে নতুন ফিচার

WhatsApp Update: বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের নিয়ম। আপনার হোয়টসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হয়ে থাকলে ফের আনব্লক করতে পারবেন 'নিজেই'।

WhatsApp Update: বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের নিয়ম। আপনার হোয়টসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হয়ে থাকলে ফের আনব্লক করতে পারবেন 'নিজেই'। আগামী সপ্তাহে অ্যাপলের আইওএস বিটা সংস্করণে দেওয়া হবে এই সুবিধা।

Unblock WhatsApp Account: কেন এই উদ্যোগ হোয়াটসঅ্যাপের ?
প্রতি বছর হোয়াটসঅ্যাপের নীতি না মানার জন্য প্রচুর অ্যাকাউন্ট ব্লক বা নিষিদ্ধ করে কোম্পানি। যে কারণে কমে যাচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা। টেক ব্লগাররা মনে করছে, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা। সেই কারণে নিষিদ্ধ বা ব্লক করা অ্যাকাউন্টগুলিও নতুনভাবে খোলার সুযোগ দেবে কোম্পানি। তবে সেই ক্ষেত্রে থাকবে কড়া নিয়ম। 

WhatsApp Update: হোয়াটসঅ্যাপের নতুন বৈশিষ্ট্য

WABetaInfo-র প্রতিবেদন বলছে, WhatsApp শীঘ্রই একটি নতুন বৈশিষ্ট্য শুরু করতে চলেছে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন। এরফলে ব্লক বা নিষিদ্ধ অ্যাকাউন্টের ইউজাররা ফের তাদের অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন। এই কাজের জন্য ব্যবহারকারীদের কিছু ধাপ পেরোতে হবে। যাতে পুরোনো অ্যাকাউন্ট না মুছেও তা ফিরে পাবেন ইউজাররা।বর্তমানে কেবল এই বৈশিষ্ট্যটি হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে দেখা গেছে। বাকি ব্যবহারকারীদের জন্য কবে এটি প্রকাশ করা হবে, সে সম্পর্কে কোনও তথ্য নিশ্চিত করা হয়নি কোম্পানির তরফে।

Unblock WhatsApp Account: ব্লক অ্যাকাউন্ট কীভাবে ফিরে পাবেন ?

WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, অ্যাকাউন্ট আনব্লক করার জন্য ব্যবহারকারীদের অ্যাপটিতে একটি অপশন দেওয়া হবে। যেখানে ব্যবহারকীরা আনব্লকের বিষয়ে কোম্পানিকে হোয়াটসঅ্যাপ সাপোর্টে রিভিউয়ের বিষয়ে অনুরোধ করতে পারবেন। অনুরোধ জমা হওয়ার পরে হোয়াটসঅ্যাপ সাপোর্ট ইউজার অ্যাকাউন্ট পর্যালোচনা করবে। অ্যাপের শর্তাবলী অনুসারে ব্যবহারকারীর অ্যাকাউন্টে কোনও বেআইনি কার্যকলাপ ঘটেছে কিনা তা পরীক্ষা করবে। এরপরই ফিরে পেতে পারেন আপনার অ্যাকাউন্ট।

WhatsApp Update: নতুন বৈশিষ্ট্য ছাড়াই করতে পারেন এই কাজ
একবার রিভিউয়ে ইউজারের অ্যাকাউন্টে কোনও সমস্যা পাওয়া না গেলে আপনার অ্যাকাউন্ট ফেরত পাবেন। এই বৈশিষ্ট্যটি আগামী সপ্তাহে iOS বিটার জন্যও প্রকাশ করা হবে। এ ছাড়াও, এই বৈশিষ্ট্যটি ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্ট ফেরত পেতে WhatsApp সাপোর্টে একটি 'রিকোয়েস্ট মেল' করতে পারেন।

আরও পড়ুন : Whatsapp Policy: হোয়াটসঅ্যাপে এই ছবি-ভিডিও পাঠালে ব্লক হবে অ্যাকাউন্ট, হতে পারে জেল

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget