এক্সপ্লোর

Smartwatch: সাঁতার কাটার সময় হাতে রাখুন এই নতুন স্মার্টওয়াচ, চার্জ হবে মাত্র ৪৫ মিনিটে

Huawei Band 9: Huawei Band 9 স্মার্টওয়াচে ১০০- র বেশি ওয়ার্ক আউট মোড রয়েছে। একবার চার্জ দিলে প্রায় ১৪ দিন পর্যন্ত চালু থাকবে এই স্মার্টওয়াচ।

Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ Huawei Band 9। এই স্মার্টওয়াচ আসলে Huawei Band 8- এর সাকসেসর মডেল। গত বছর জুলাই মাসে Huawei Band 8 লঞ্চ হয়েছিল ভারতে। জানা গিয়েছে, Huawei Band 9 স্মার্টওয়াচে রয়েছে একটি 2.5D AMOLED স্ক্রিন। অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। একাধিক হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। ইউজারের স্ট্রেস, ব্লাড অক্সিজেন লেভেল, হার্ট রেট, স্লিপ - এইসব পরিমাপ করা যাবে Huawei Band 9 স্মার্টওয়াচের সাহায্যে। সাঁতার কাটার সময় এই স্মার্টওয়াচ দারুণ ভাবে সাহায্য করবে ইউজারদের। সাঁতার কাটার বিভিন্ন বিষয় যেমন- স্ট্রোক, ল্যাপস এসব পরিমাপ করা যাবে। এছাড়াও ট্র্যাক রাখা যাবে পারফরম্যান্সও। 

ভারতে Huawei Band 9 স্মার্টওয়াচের দাম কত 

এই স্মার্টওয়াচের মার্কেট রেট প্রাইস ৫৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই স্মার্টওয়াচ। কালো, গোলাপি, সাদা এবং হলুদ- এই চার রঙে Huawei Band 9 স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে। ১৭ জানুয়ারি থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হয়েছে। এই স্মার্টওয়াচের স্পেশ্যাল প্রাইস ৩৯৯৯ টাকা। 

Huawei Band 9 স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রিন। এই ডিসপ্লেতে রয়েছে টাচ সাপোর্টেড AMOLED স্ক্রিন। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুটো ডিভাইসের সঙ্গেই সহজে সংযুক্ত করা যাবে Huawei Band 9 স্মার্টওয়াচ। ব্লুটুথ ৫.০ সাপোর্ট পাওয়া যাবে এই স্মার্টওয়াচে। এই ডিভাইসের ব্যান্ডে রয়েছে একটি বাটন। এই স্মার্টওয়াচ একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। জলের নীচে ৫০ মিটার পর্যন্ত কাজ করবে এই স্মার্টওয়াচ। 

Huawei Band 9 স্মার্টওয়াচে ১০০- র বেশি ওয়ার্ক আউট মোড রয়েছে। একবার চার্জ দিলে প্রায় ১৪ দিন পর্যন্ত চালু থাকবে এই স্মার্টওয়াচ। আর অলওয়েজ অন ডিসপ্লে মোড অন থাকলে একবার পুরো চার্জ দিলে মাত্র তিনদিন চালু থাকবে এই স্মার্টওয়াচ। Huawei Band 9 স্মার্টওয়াচে পুরো চার্জ হতে সময় লাগবে ৪৫ মিনিট। 

নয়েজ স্মার্টওয়াচ 

নয়েজ সংস্থার স্মার্টওয়াচ দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে জনপ্রিয়। সম্প্রতি একটি নতুন স্মার্টওয়াচ দেশে লঞ্চ করেছে নয়েজ। এবার লঞ্চ হয়েছে নয়েজ কালার ফিট প্রো ৬ সিরিজ। এই স্মার্টওয়াচ সিরিজে রয়েছে নয়েজ কালার ফিট প্রো ৬ এবং নয়েজ কালার ফিট প্রো ৬ ম্যাক্স - এই দুই স্মার্টওয়াচ মডেল। নয়েজ সংস্থার নতুন স্মার্টওয়াচে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এছাড়াও ইউজাররা পাবেন ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ। এআই ফিচারের সাপোর্ট রয়েছে নয়েজের নতুন দুই স্মার্টওয়াচে। 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget