এক্সপ্লোর

Content Creator: কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর ! এবার সরকার দেবে টাকা; তৈরি হয়েছে কয়েকশো কোটির ফান্ড

Content Creators Economy: কনটেন্ট ক্রিয়েটরদের অর্থনীতির জন্য এই তহবিল তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে নির্মাতারা সরকারের কাছ থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন।

Big News for Content Creators: দেশে কয়েক লক্ষ কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন। বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য তারা কনটেন্ট বানান। এবারে দেশের সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কয়েকশো কোটি টাকার তহবিল গড়ে তুলতে চলেছে কেন্দ্র সরকার। মাত্র কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে সরকার কনটেন্ট ক্রিয়েটরদের অর্থনীতিতে (Content Creator Economy) ১ বিলিয়ন ডলারের তহবিল তৈরি করবে। মূলত এই ফান্ড পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মোডে কাজ করবে। কী কী সুবিধে পাবেন ক্রিয়েটররা ?

এইভাবে সহায়তা করা হবে কনটেন্ট ক্রিয়েটরদের

একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কনটেন্ট ক্রিয়েটরদের অর্থনীতির জন্য এই তহবিল তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে নির্মাতারা সরকারের কাছ থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন অনেক সহজে, এমনকী এই আর্থিক সহায়তায় তারা নিজেদের দক্ষতা বাড়াতে সমর্থ হবে।

এছাড়াও এই টাকা দিয়ে ক্রিয়েটররা নিজেদের প্রোডাকশন লেভেলও অনেক উন্নত করতে পারবে এবং নিজেদের আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে পারবে। কনটেন্ট ক্রিয়েটর্স এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভারতে একটা বড় অর্থনীতি, ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চলেছে ক্রমশ। এর মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থানেরও সম্ভাবনা রয়েছে।

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন ভারতের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে এগোনোর চেষ্টায় নয়া শক্তি নিয়ে আসবে ক্রিয়েটর ইকোনমি। তার কথায় ক্রিয়েটর ইকোনমি ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যগত জ্ঞানকে বিশ্বে ছড়িয়ে দিতে চলেছে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৩৯১ কোটি টাকার তহবিল পাশ হয়ে গিয়েছে যা দিয়ে মুম্বইতে গড়ে তোলা হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস।

গত বৃহস্পতিবার এস জয়শঙ্কর, দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে একটি অনুষ্ঠানে অশ্বিনী বৈষ্ণব জানান যে আগামী ১ থেকে ৪ মে পর্যন্ত ওয়ার্ল্ড অডিয়ো ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (WAVES) আয়োজিত হবে মুম্বইতে। এই সামিটে অংশ নেবে ১০০টি দেশ যা অনুষ্ঠিত হবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। 

বিগত ৪ মার্চ গুগলের ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে যে আগামী ১৯ মার্চ ২০২৫ থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়মবিধিগুলি এবার থেকে আরো কঠোর হতে চলেছে। বেশ কিছু নিয়ম বদলে যাবে, কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে। ফলে এবার থেকে ক্রিয়েটরদের থাকতে হবে সতর্ক।

আরও পড়ুন: Bitcoin Theft: নাইটক্লাবে এক রাতেই ওড়ান ৫ লাখ ডলার ! সন্দেহ হতেই পুলিশের জালে ৪৫ কোটি ডলারের বিটকয়েন চুরির 'কিংপিন'

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget