এক্সপ্লোর

WhatsApp Threats: গোপন তথ্য হাতাতে পারে হ্যাকাররা, WhatsAap নিয়ে সতর্ক করল CERT

কদিন আগের কথা। হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট নিয়ে জটিলতা সৃষ্টি হয় নেট দুনিয়ায়। অনেকেই আশঙ্কা করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে।

হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপে বড়সড় খামতি বের করল দেশের সাইবার সিকিউরিটি এজেন্সি। বড় ক্ষতির আশঙ্কায় হোয়াটসঅ্যাপ ইউজারদের সতর্কবার্তা পাঠিয়েছে টিম। যেখানে হ্যাকার হানা থেকে বাঁচতে উপায় বাতলেছে ইন্ডিয়ান্ কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (CERT)। যা শুনে ঘুম ছুটেছে ইউজারদের।

কদিন আগের কথা। হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট নিয়ে জটিলতা সৃষ্টি হয় নেট দুনিয়ায়। অনেকেই আশঙ্কা করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। পরিস্থিতি এমন হয়, এ প্রসঙ্গে বিবৃতি দিতে বাধ্য হয় হোয়াটসঅ্যাপ। এবার নতুন করে জনপ্রিয় অ্যাপ নিয়ে শুরু তোলপাড়।

দেশের সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে কিছু ত্রুটি পাওয়া গেছে। যা মারাত্মক ক্ষতি করতে পারে উইজারদের। হ্যাকার হানার জেরে গোপন তথ্য হারাতে পারেন অ্যাপের ব্যবহারকারীরা। অ্যান্ড্র্য়েড ও আইওএস-এ হোয়াটসঅয়াপের পুরোনো ভার্সনের জেরেই হতে পারে এই ক্ষতি।

সব থেকে বড় বিষয় এই সতর্কবার্তা দিয়েছে খোদ CERT-এর মতো দল। দেশের সাইবার নিরাপত্তায় 'ন্যাশনাল টেকনোলজি আর্ম' হিসাবে তকমা দেওয়া এই টিমকে। সাইবার হানার বিষয়ে এরা বিশেষজ্ঞ বলেই চিহ্ণিত। CERT-এর তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় কিছু ফাঁকফোকর রয়েছে। যার জেরে বহু দূরের কোনও ব্যক্তি আপনার সিস্টেমে ঢুকে পড়তে পারে। হ্যাকার হানার জেরে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে ইউজারের।

এ বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে CERT জানিয়েছে , ক্যাসে কনফিগারেশন ইস্যুর জন্যই অ্যাপে এই ধরনের দুর্বলতা পাওয়া যায়। তাহলে সমস্যার সমাধান কী ? বিশেষজ্ঞরা বলছে, সাইবার ক্রিমিনালদের হাত থেকে বাঁচতে সব সময় লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সন ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা আইওএস অ্যাপ স্টোরে গিয়ে নামাতে হবে আপডেটেড সফটওয়্যার।

বিশ্বব্যাপী ইনস্ট্যান্ট মেসেজিং-এর দুনিয়ায় অন্যতম বড় নাম হোয়াটসঅ্যাপ। সহজ ইন্টারফেস হওয়ার কারণে এই মেসেজিং অ্যাপটিকে পছন্দ করে নেটদুনিয়া। তাই সেখানে কোনও ধরনের ত্রুটি তৈরি হলে কপালে ভাঁজ পড়ে কোম্পানি থেকে ইউজার দুজনেরই।

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget