এক্সপ্লোর

Smartphones: ভারতে কবে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ৪০আই ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Infinix Hot 40i: ইনফিনিক্সের এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

Smartphones: ইনফিনিক্স হট ৪০আই (Infinix HOt 40i) ফোন ভারতে কবে লঞ্চ হবে সেই দিনক্ষণ ঘোষণা করেছে সংস্থা। ইনফিনিক্সের (Infinix Smartphone) তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে এই ফোন লঞ্চ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ইনফিনিক্সের হট সিরিজের (Infinix Hot Series Phone) এই ফোন গতবছর ডিসেম্বর মাসে নির্দিষ্ট কিছু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। তার সঙ্গে ছিল ইনফিনিক্স হট ৪০ এবং ইনফিনিক্স হট ৪০ প্রো- এই দুই ফোন। ইনফিনিক্স হট ৪০আই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে Unisoc T606 SoC এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ইতিমধ্যেই ফ্লিপকার্টে ইনফিনিক্স হট ৪০আই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। আগামী ১৬ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। ইনফিনিক্স হট ৪০আই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যেই থাকবে বলে জানা গিয়েছে। ৮ জিবি অনবোর্ড র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ৮ জিবি ভার্চুয়াল মেমোরি নিয়ে লঞ্চ হবে ইনফিনিক্স হট ৪০আই ফোনটি। প্রসঙ্গত উল্লেখ্য, সৌদি আরবে এই ফোন লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। 

ইনফিনিক্স হট ৪০আই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ থেকে ৯০ হার্টজের মধ্যে রয়েছে। 
  • ইনফিনিক্সের এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে একটি Unisoc T606 প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • ইনফিনিক্স হট ৪০আই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সেখানে আর্টিফিশিয়াল ইটেলিজেন্সের সাপোর্টও রয়েছে। এখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ইনফিনিক্স হট ৪০আই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে। 

আরও পড়ুন- নতুন সবুজ রঙে ভারতে হাজির পোকো এম৬ ৫জি এবং পোকো সি৬৫, দাম কত? কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget