এক্সপ্লোর

Infinix Smartphone: ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোন ভারতে কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

Infinix Smart 8 Plus: ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।

Infinix Smartphone: ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস (Infinix Smart 8 Plus) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী মাসের শুরুতেই, ১ মার্চ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে ইনফিনিক্সের (Infinix Smartphone) এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা রয়েছে। এই ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে যুক্ত থাকবে ৪ জিবি র‍্যাম। ইনফিনিক্সের এই ফোনে ম্যাজিক রিং ফিচার থাকতে চলেছে যেখানে নোটিফিকেশন-সহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য পাওয়া যাবে। ফ্লিপকার্টে ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনের জন্য একটি ওয়েবপেজ ইতিমধ্যেই তৈরি হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে ভারতে এই ফোনের দাম শুরু হবে ৭০০০ টাকার কম থেকে। এই ফোনের ৪ জিবি র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট 

ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। একবার পুরো চার্জ দিলে এই ফোনের ব্যাটারি প্রায় ৪৭ ঘণ্টা পর্যন্ত টকটাইম, ৯০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। 

ইনফিনিক্সের আসন্ন ফোনের ম্যাজিক রিং ফিচারের সাপোর্ট

ওষুধের ক্যাপস্যুলের আকারের দেখতে এই অ্যানিমেশন থাকবে ফোনের ডিসপ্লের উপরের ফ্রন্ট ক্যামেরার কাট আউটের চারপাশের অংশে। অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো কাজ করবে এটি। ইউজাররা দেখতে পারবেন অ্যালার্ট, নোটিফিকেশন এইসব গুরুত্বপূর্ণ বিষয়। প্রসঙ্গত উল্লেখ্য, গ্লোবাল মার্কেটে (নির্দিষ্ট কিছু দেশে) এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। এবার লঞ্চ হতে চলেছে ভারতে। 

আইটেল পি৫৫টি ফোন লঞ্চ হয়েছে ভারতে

ভারতে লঞ্চ হয়েছে আইটেল পি৫৫টি ফোন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮১৯৯ টাকা। Astral Black এবং Astral Gold- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইটেল পি৫৫টি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। 

আরও পড়ুন- ভারতে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget