এক্সপ্লোর

Instagram Down: বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাহত ইনস্টাগ্রাম পরিষেবা, অবশেষে মিলল স্বস্তি

Instagram Down: বেশ কয়েক ঘণ্টা এই অসুবিধা পাওয়ার পর অবশেষে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করেছে। ট্যুইট করে সেকথা ঘোষণাও করেছে তারা। 

Instagram Down: বৃহস্পতিবার সকালে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউজাররা ইনস্টাগ্রামে (Instagram) সমস্যার সম্মুখীন হয়েছিলেন। মেটা (Meta) সংস্থা অধিকৃত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক ইউজার। নিউজ ফিড রিফ্রেশ করা যাচ্ছিল না। সেই সঙ্গে কোনও কিছু আপলোড করতেও সমস্যা হচ্ছিল। বেশ কয়েক ঘণ্টা এই অসুবিধা পাওয়ার পর অবশেষে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করেছে। ট্যুইট করে সেকথা ঘোষণাও করেছে তারা। ঠিক কী কারণে ইনস্টাগ্রামে এইসব সমস্যা দেখা দিয়েছিল তা স্পষ্ট ভাবে জানা যায়নি। 

Downdetector.com নামের একটি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম এভাবে আচমকা কাজ করা বন্ধ করে দিলে তা নিয়ে সমীক্ষা করে। এই ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টাগ্রাম ডাউন রয়েছে সেকথা প্রকাশ্যে এসেছে। যখন এই মাধ্যমে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছিল সেই চূড়ান্ত পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের বেশি ইউজার সমস্যার সম্মুখীন হয়েছিলেন। রিপোর্টও করেছিলেন এই ইউজাররা। ব্রিটেন এবং ভারতে সমস্যার সম্মুখীন হওয়া ইউজারের সংখ্যা তিন হাজারের বেশি। বেশ কিছুক্ষণ এই সমস্যা থাকার পর শেষ পর্যন্ত স্বাভাবিক হয় ইনস্টাগ্রাম অ্যাপের পরিষেবা। 

ট্যুইটার ডাউন

কয়েকদিন আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্যুইটারের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছিলেন ট্যুইটার ইউজাররা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন ইউজাররা। বেশিরভাগেরই অভিযোগ ছিল তাঁরা ঠিকভাবে ট্যুইট দেখতে পাচ্ছিলেন না। জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থায় কর্মী ছাঁটাইয়ের জন্য অনেকদিন ধরেই টালমাটাল অবস্থা চলছে। তার মধ্যে এভাবে ট্যুইটার ডাউন হয়ে যাওয়ায় এই মাধ্যমের পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্বের বিভিন্ন প্রান্তের ট্যুইটার ইউজাররা জানিয়েছিলেন, তাঁরা তাঁদের ট্যুইটার ফিড অ্যাকসেস করতে যাওয়ার সময় “Welcome to Twitter! This is the best place to see what’s happening in your world. Find some people and topics to follow now”- এই বার্তা পেয়েছিলেন। DownDetector ওয়েবসাইটের মাধ্যমে জানা গিয়েছিল যে ট্যুইটার ডাউন হওয়ার পর ভারতে থেকে ৬১৯টি অভিযোগ জমা পড়েছিল। 

আরও পড়ুন- গ্যালাক্সি রেঞ্জের 'এফ' সিরিজে নতুন ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং, রইল সম্ভাব্য স্পেসিফিকেশন

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget