এক্সপ্লোর

Instagram Global Outage: থমকে ইনস্টাগ্রাম, শনিবার সকাল থেকেই ভারতসহ নানা দেশে ব্যাহত অ্যাপ পরিষেবা

Instagram Outage Including India: থমকে গিয়েছে ইনস্টাগ্রাম। শনিবার সকাল থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই অ্যাপটি ঠিকমতো ব্যবহার করতে পারছেন না অনেকে। এই নিয়ে অভিযোগ জানিয়েছেন অনেকেই।

Instagram Global Outage: শনিবার সকাল থেকেই থমকে রয়েছে ইনস্টাগ্রাম (Instagram Outage)। কখনও কাজ করছে তো কখনও আবার কাজই করছে না অনেকক্ষণ। এই সমস্যা নিয়ে অনেকেই ইতিমধ্যে (Instagram Outage News) ডাউন ডিটেক্টর অ্যাপে রিপোর্ট করেছেন। মেটার বিভিন্ন অ্যাপে ইদানিং বেশ কয়েকবার প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছে। যে কারণে বেশ কিছু সময় অ্যাপগুলিব্যবহার করা যায় না। তবে ইনস্টাগ্রামের ব্যাপারে এখনও পর্যন্ত এই সমস্যা ততটা শোনা যায়নি। এবার শোনা গেল। 

প্রসঙ্গত ডাউন ডিটেক্টর অ্যাপটি বিভিন্ন অ্যাপ পরিষেবার ঠিকভাবে চলছে কি না তা পর্যবেক্ষণ করে। কোনও ইন্টারনেট থাকা সত্ত্বেও ঠিকমতো না চললে ডাউন ডিটেক্টর অ্যাপে গিয়ে সেই সম্পর্কে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। সকাল থেকেই বিশ্বের বিভিন্ন অংশ থেকে এই সমস্যার কথা জানানো হচ্ছিল‌। ডাউন ডিটেক্টর অ্যাপে এই নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। দুপুর বারোটার সময় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে। দেখা গিয়েছে, প্রায় ৬৫০০ টি অভিযোগ জমা পড়েছে ওই অ্যাপে।

কী কী ক্ষেত্রে সমস্যা হচ্ছিল ?

ফিড, রিল নানাক্ষেত্রেই সমস্যা দেখা দিতে শুরু করেছিল। তবে বেশিরভাগ অভিযোগ আসতে শুরু করে অ্যাপের ফিড পরিষেবাটি নিয়ে। ডাউন ডিটেকটরের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৫৮ শতাংশ অভিযোগই ফিড নিয়ে জমা পড়েছে। অন্যদিকে অ্যাপটি খোলা বন্ধ করা নিয়ে সমস্যার সম্মুখীন হন প্রায় ৩২ শতাংশ ব্য়বহারকারী। ১০ শতাংশের ক্ষেত্রে ইন্টারনেট থাকলেও অ্যাপটি কাজ করছিল না বলে অভিযোগ আসে। 

ভারতের কোথায় কোথায় সমস্যা হচ্ছে?

ডাউন ডিটেকটরের রিপোর্ট অনুযায়ী, ভারতের  প্রায় সব মেট্রো শহরগুলি থেকেই অভিযোগ এসেছে। কলকাতাসহ দিল্লি, চেন্নাই ও মুম্বই থেকে বেশি অভিযোগ জমা পড়েছে এই বিষয়ে।

কী বলছে সংস্থা

মেটার অ্যাপ ইনস্টাগ্রাম শনিবার সকাল থেকে নানা সমস্যা করছে। বিশ্বের বিভিন্ন অংশ থেকে রিপোর্ট আসছে। তবে এই নিয়ে এখনও মুখ খোলেনি ইনস্টাগ্রামের পেরেন্ট সংস্থা মেটা। কোনও বিবৃতিজারি করা হয়নি সংস্থার তরফে। ফলে সমস্যাটি কতক্ষন চলবে বা কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে এই সমস্যার কথা জানিয়ে অনেকেই টুইটার ও ফেসবুকে পোস্ট করতে শুরু করেছেন। কেউ কেউ আবার মিম বানাতেও শুরু করেছেন।

আরও পড়ুন - Cyber Safety Tips: আপনার অ্যাকাউন্টের তথ্যও ডার্ক ওয়েবে ফাঁস হতে পারে, কীভাবে বুঝবেন, কী করবেন ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget