এক্সপ্লোর

Instagram Features: হোয়াটসঅ্যাপের মতো একটি ফিচার আসতে চলেছে ইনস্টাগ্রামে, কী সুবিধা পাবেন ইউজাররা?

Instagram DM: আপাতত এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নিশ্চয় তাড়াতাড়িই এই ফিচার চালু হবে সমস্ত ইনস্টাগ্রাম ইউজারদের জন্য। 

Instagram Features: ইনস্টাগ্রাম (Instagram) ক্রমশ জনপ্রিয় হচ্ছে নেটিজেনদের মধ্যে। বিশেষ করে জেন-জি এর বড়ই পছন্দের এই ফটো শেয়ারিং অ্যাপ। আর তাই এখন ইনস্টাগ্রামের (Instagram Features) বিভিন্ন ফিচার আরও ভাল করে গড়ে তোলার জন্য তৎপর সংস্থা। আপাতত ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ মনযোগ দিয়েছে ডিরেক্ট মেসেজ বা ডিএম ফিচারের দিকে। ইনস্টাগ্রামে এমন ফিচার আসতে চলেছে যার সাহায্যে আপনি কারও মেসেজ পড়লেও তিনি জানতে পারবেন না। উদাহরণস্বরূপ- আপনাকে ইনস্টাগ্রামে ইনবক্সে জৈনিক ব্যক্তি মেসেজ করেছেন। আপনি হয়তো সেটা দেখলেন। কিন্তু তারপর আর কথা বাড়াতে ভাল নাই লাগতে পারে। এক্ষেত্রে অন্য জন যদি জানতে না পারেন যে আপনি তাঁর মেসেজ দেখেছেন, তাহলে সবচেয়ে ভাল হয়। 

প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে read receipts ফিচার অফ রাখার ব্যবস্থা রয়েছে। এই ফিচার চালু করলে আপনাকে কেউ মেসেজ পাঠালে এবং আপনি সেটা দেখলেও তা নীল রঙের ডবল ব্লু টিক হবে না। তেমনই সুবিধা এবার আসতে চলেছে ইনস্টাগ্রামে। আপনাকে কেউ মেসেজ পাঠালে এবং আপনি তা দেখলেও প্রেরক তা বুঝতে পারবেন না। নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে একথা জানিয়েছেন মেটা সিইও মার্ক জুকেরবার্গ। আপাতত এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নিশ্চয় তাড়াতাড়িই এই ফিচার চালু হবে সমস্ত ইনস্টাগ্রাম ইউজারদের জন্য। 

সম্প্রতি ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসারি আরও একটি ফিচারের কথা ঘোষণা করেছে

ইউজারদের সুবিধায় ইনস্টাগ্রামে একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। ইনস্টাগ্রাম রিলসে গানের সঙ্গে সঙ্গে এবার গানের কথাও যুক্ত করা যাবে। মেটা অধিকৃত ইনস্টাগ্রাম অ্যাপে এই নতুন ফিচার আসতে চলেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে আগেই এই সুবিধা পেয়েছেন ইউজাররা। এবার পাবেন রিলসেও। ফেসবুকের স্টোরির ক্ষেত্রে এই ফিচার আগেই চালু হয়েছিল। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসারি নিজের চ্যানেলে সম্প্রতি জানিয়েছেন, রিলস এডিট করার সময় ইউজাররা গানের কথা যুক্ত করার সুবিধা পাবেন। ইনস্টাগ্রাম স্টোরির মতো এই ফিচার চালু হতে চলেছে ইনস্টাগ্রাম রিলসে। আপাতত রোল আউট শুরু হয়েছে। ধীরে ধীরে এই ফিচারের সুবিধা পাবেন সব ইউজাররা। মোসারি বলেছেন, ইনস্টাগ্রাম ইউজারদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাঁদের অনেকেই ম্যানুয়ালি রিলসের মধ্যে গানের লিরিক্স যুক্ত করেন। আর তাই ইউজারদের সুবিধার জন্য এবার ইনস্টাগ্রাম স্টোরির মতো নতুন ফিচার রিলসের ক্ষেত্রেও চালু করছে সংস্থা। ইনস্টাগ্রাম রিলসে আরও অনেক নতুন ফিচার আগামী দিনে চালু হতে পারে বলেও আভাস পাওয়া গিয়েছে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপেও এবার বিজ্ঞাপন ! কোথায় দেখা যেতে পারে? জল্পনা তুঙ্গে

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget