এক্সপ্লোর

iPhone 13 Launch: ১৭ সেপ্টেম্বর লঞ্চ হতে পারে iPhone 13, বলছে নতুন রিপোর্ট

ইতিমধ্যেই লিকসের প্রমাণস্বরূপ আইফোন ১৩ (iPhone 13) সিরিজের সব ফোনের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সাইটে। যেখানে iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 mini-র ছবি দেওয়া রয়েছে।

নয়াদিল্লি: ফের বেরিয়ে এল নতুন তথ্য। চিনা মাইক্রো ব্লগিং সাইট উইবোর মতে, আগামী ১৭ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৩(iPhone 13)। গোপন তথ্য বলছে, ৩০ সেপ্টেম্বর নতুন জেনারেশন আইপড লঞ্চ করবে অ্যাপল।

ইতিমধ্যেই লিকসের প্রমাণস্বরূপ আইফোন ১৩ (iPhone 13) সিরিজের সব ফোনের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সাইটে। যেখানে iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 mini-র ছবি দেওয়া রয়েছে।এর আগেও বহু টেক সাইট বলেছে, সেপ্টেম্বরেই গ্র্যান্ড ইভেন্ট করতে চলেছে অ্যাপল। সেখানেই অ্যাপলের পরবর্তী জেনারেশনের ফোন লঞ্চ হতে চলেছে।যার মধ্যে নতুন সফটওয়্যার ছাড়াও আসতে পারে অ্যাপলের ঘড়ি, আইপড, আইপ্যাড মিনি ছাড়াও নতুন ম্যাকবুক।

বছরভর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে টেকপ্রেমীরা। অ্যাপলের ইভেন্ট ঘিরে আগ্রহ থাকে ক্রেতাদের মনে। অবশেষে সেপ্টেম্বরেই আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ। প্রায় প্রতি বছরই এই সময় নতুন ফোন আনে অ্যাপল। কোম্পানির তরফে আনা হয়, অন্যতম সেরা ডিভাইস। এবার তারই অপেক্ষায় বিশ্ববাসী।

iPhone 13
বহু প্রতীক্ষিত অ্যাপলের এই ফোন ঘিরে কৌতূহলের শেষ নেই। শোনা যাচ্ছে, এবার আইফোন ১৩-এর চারটে ভার্সন লঞ্চ করতে পারে 'আমেরিকান টেক জায়ান্ট'। যার মধ্যে iPhone 13 ছাড়াও থাকতে পারে iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 mini। অনেকের ধারণা, সেপ্টেম্বরেই iPhone 13 mini লঞ্চ নাও করতে পারে কোম্পানি। 

আর কী কী থাকতে পারে লঞ্চ ইভেন্টে ?
ডিজি টাইমসের রিপোর্ট বলছে, আইফোন ১৩ ছাড়াও আইপ্যাডের নবম সংস্করণ আনতে চলেছে অ্যাপল। ২০২০ সালের থেকে আরও পাতলা হবে এই মডেল। সঙ্গে আরও দ্রুততম প্রসেসর দেবে কোম্পানি। যদিও টেক সাইটের ধারণা, আইফোন ১৩-এর জন্য আলাদা একটা ইভেন্ট করবে কোম্পানি। বাকি প্রোডাক্টের ক্ষেত্রে একটা ইভেন্টেই লঞ্চ করা হবে বাদবাকি সব গেজেট। গত বছর ১৫ সেপ্টেম্বর করোনাকালেই ইভেন্ট করেছিল অ্যাপল।

তবে সবার নজর রয়েছে iPhone 13কে নিয়ে। টেক ব্লগারদের মতে, এবার বাজারে একেবারে অন্য ধরনের ক্যামেরা আনতে চলেছে অ্যাপল। যা বদলে দেবে মোবাইলের ক্যামেরার টেকনোলজি।শোনা যাচ্ছে,iPhone 13-এও থাকছে তিনটি রেয়ার ক্যামেরা। তবে আগের থেকে বড় সেন্সর থাকতে পারে ফোনে। এমনকী ভিডিয়ো তোলার ক্ষেত্রে প্রো-রেজোলিউশনের ফিচার এনেছে কোম্পানি। যা প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে অন্য মোবাইল প্রস্তুতকারক কোম্পানিগুলিকে। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget