এক্সপ্লোর

iPhone 13 Series: সেপ্টেম্বরে আত্মপ্রকাশ ! নতুন কী থাকছে iPhone 13-এ ?

টেক ব্লগারদের খবর সত্যি হলে সেপ্টেম্বরেই ভারতের বাজারে আসতে চলেছে আইফোনের নয়া মডেল। রিপোর্ট বলছে, নতুন ফোনে উন্নত প্রযুক্তির ক্যামেরা আনতে চলেছে অ্যাপল।

নয়াদিল্লি: ফোন ঘিরে চর্চার শেষ নেই। বাজারে আসার আগেই আইফোনের আগামী মডেল ঘিরে কৌতূহল জন্মেছে ক্রেতাদের মনে। টেক সাইটগুলোর মতে, iPhone 13-এ ক্যামেরা ও ওয়াইফাইয়ে চমক দিতে চলেছে অ্যাপল। 

টেক ব্লগারদের খবর সত্যি হলে সেপ্টেম্বরেই ভারতের বাজারে আসতে চলেছে আইফোনের নয়া মডেল। রিপোর্ট বলছে, নতুন ফোনে উন্নত প্রযুক্তির ক্যামেরা আনতে চলেছে অ্যাপল। মূলত, ফোনের আল্ট্রা ওয়াইড ক্যামেরার সেন্সর আরও শক্তিশালী হতে চলেছে। বাড়তে চলেছে ক্যামেরা হোল। এ ছাড়াও নতুন ফোনে Wi-Fi 6E সাপোর্ট দিতে পারে অ্যাপল। শোনা যাচ্ছে, 6GHz-এর ব্যান্ড সাপোর্ট করবে এই ওয়াইফাই সিস্টেম।  

ডিজি টাইমসের রিপোর্ট বলছে, এ বছরই ফোনে Wi-Fi 6E প্রযুক্তি আনতে চলেছে অ্যাপল। ২০২২-এর মধ্যে আইওএস ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মে এই প্রযুক্তি স্ট্যানডার্ড ফিচার হিসাবে দেখা যাবে। Wi-Fi 5 প্রোটোকলরে পর iPhone 11-এ Wi-Fi 6 টেকনোলজি নিয়ে আসে কোম্পানি। যার ফলে ফোনের স্পিড ও সুরক্ষা অনেকটাই বেড়ে যায়। এবার নতুন করে Wi-Fi 6E প্রযুক্তি আনছে অ্যাপল। যা আগের প্রযুক্তির থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে বলে মনে করছেন টেকনোক্র্যাটরা।

মাশাবল ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট বলছে, iphone 13 pro ও iphone 13 pro max-এ LTPO OLED প্যানেল থাকতে পারে। যদিও iphone 13 ও iphone 13 mini-তে আলাদা করে নতুন প্যানেল আনতে পারে অ্যাপল। এখানেই শেষ নয়, ক্যামেরা সেন্সরের ক্ষেত্রেও আরও উন্নত মানের কিছু আনতে চলেছে কোম্পানি। সেক্ষেত্রে বড় সেন্সর দেখা যেতে পারে আইফোনের আগামী ফোনে। কারণ প্রতিবারই ফোন লঞ্চের সময় নতুন ক্যামেরা নিয়ে আসে টিম অ্যাপল।

সম্প্রতি ট্যুইটারে আইফোনের নতুন ক্যামেরা সেন্সর নিয়ে একটি তথ্য সামনে আসে। উইবোতে iphone 13 ও iphone 13 mini-র লিকড ইমেজ দেখা গিয়েছে। যা ট্যুইটারে প্রকাশ করেছে ডুয়ানরাই।যেখানে দেখা গিয়েছে, iphone 12s-এর থেকে ক্যামেরা লেন্সের সাইজের সঙ্গে অনেকটাই পার্থক্য রয়েছে নতুন ফোনের। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget