এক্সপ্লোর

iPhone 14 Plus: ৫০ হাজার টাকার কমে কিনতে পারবেন আইফোন ১৪ প্লাস মডেল ! কোথায়, কীভাবে, কত ছাড় পাওয়া যাবে?

iPhone 14 Plus Offers: লঞ্চের সময় আইফোন ১৪ প্লাস মডেলের দাম ছিল ৭৯,৯০০ টাকা। এখন ফ্লিপকার্টে এই ফোনের দামে রয়েছে ছাড়। প্রায় ১৬ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও ক্রেতাদের জন্য রয়েছে এক্সচেঞ্জ অফার।

iPhone 14 Plus: আপনি যদি আইফোন (iPhone) কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ফ্লিপকার্টে (Flipkart) আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আইফোন ১৪ প্লাস মডেলে (iPhone 14 Plus) থাকছে ব্যাপক ছাড়। ৫০ হাজার টাকার কমে আইফোন ১৪ সিরিজের (iPhone 14 Series) এই মডেল কেনার সুযোগ পাবেন আপনি। আইফোন ১৪ প্লাস মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির বড় ডিসপ্লে, অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট। এই ফোন কেনার ক্ষেত্রে কত ছাড় পাবেন, বিস্তারিত দেখে নিন। 

ফ্লিপকার্টে আইফোন ১৪ প্লাস মডেলে ছাড়

লঞ্চের সময় আইফোন ১৪ প্লাস মডেলের দাম ছিল ৭৯,৯০০ টাকা। এখন ফ্লিপকার্টে এই ফোনের দামে রয়েছে ছাড়। প্রায় ১৬ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম কমে হবে ৬৬,৯৯৯ টাকা। এখানেই শেষ নয়। ক্রেতাদের জন্য রয়েছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ যদি আপনি পুরনো ফোনের পরিবর্তে আইফোন ১৪ প্লাস মডেল কেনেন তাহলে প্রায় ২৩ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে। আইফোন ১৩ কিংবা আইফোন ১৩ মিনি- এই দুই মডেল এক্সচেঞ্জ করে আইফোন ১৪ প্লাস ফোন কিনলে, তবেই এই বিপুল পরিমাণ এক্সচেঞ্জ অফার পাবেন আপনি। আর যে ফোন এক্সচেঞ্জ করবেন, সেটা কী অবস্থায় রয়েছে তার উপরেও নির্ভর করবে ছাড়ের পরিমাণ। যদি সঠিক ভাবে এক্সচেঞ্জ অফার আপনি পান, তাহলে আইফোন ১৪ প্লাস মডেলের দাম কমে হবে ৪৪,২৯৭ টাকা। ক্রেতারা এই এক্সচেঞ্জ অফারের সুবিধা পেলে ৩৫,৬০৩ টাকা সাশ্রয় করতে পারবেন। এতটা কমে আইফোন ১৪ সিরিজের প্রো প্লাস মডেল কিনতে পারা সত্যিই সুবর্ণ সুযোগ। 

এবার দেখে নেওয়া যাক আইফোন ১৪ প্লাস মডেলে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে

  • স্লিক ডিজাইনের আইফোন ১৪ প্লাস মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে। তার উপরে কর্নিং গ্লাস প্রোটেকশন। ফোনের রেয়ার প্যানেলেও এই ফিচার দেখা যাবে। এটি আসলে গ্লাস ফ্রন্ট অ্যান্ড ব্যাক স্ক্রিন। তার সঙ্গে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য সেরামিক শিল্ডের গ্লাস রয়েছে। 
  • স্টারলাইট, মিডনাইট, ব্লু, পার্পল এবং (প্রোডাক্ট) রেড- এই চার রঙে কেনা যাবে আইফোন ১৪ প্লাস ফোন। অ্যাপেলের এ ১৫ বায়োনিক চিপ রয়েছে এই আইফোনে। এছাড়াও রয়েছে ৬ জিবি র‍্যাম। এর পাশাপাশি ১২৮,২৫৬ এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে আইফোন ১৪ প্লাস ফোন লঞ্চ হয়েছে।
  • আইফোন ১৪ প্লাস মডেলে রয়েছে ডুয়াল ১২ মেগাপিক্সেলের লেন্স। এর মধ্যে একটি ওয়াইড লেন্স যার সঙ্গে সেনসর শিফট অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে আলট্রা ওয়াইড লেন্স। আর রয়েছে ডুয়াল এলইডি টোনের ফ্ল্যাশ, 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা। সেলফি তোলা এবং ভিডিও কলের রয়েছে জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এর সাহায্যেও 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব। 

আরও পড়ুন- আইফোন ১৫ প্রো মডেলে পেতে পারেন প্রায় ১০ হাজার টাকা ছাড়, কোথায়-কীভাবে মিলবে সুযোগ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget