এক্সপ্লোর

iPhone 15 Pro: আইফোন ১৫ প্রো মডেলে পেতে পারেন প্রায় ১০ হাজার টাকা ছাড়, কোথায়-কীভাবে মিলবে সুযোগ?

Apple iPhone 15 Pro Offers: ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ব্লু টাইটেনিয়াম এবং ন্যাচারাল টাইটেনিয়াম- এই চার রঙে কেনা যাবে আইফোন ১৫ প্রো ফোন।

iPhone 15 Pro: আইফোন ১৫ সিরিজের প্রো (iPhone 15 Pro) মডেল কেনার ক্ষেত্রে পাবেন ৬০০০ টাকা ছাড়। ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon India) এই ছাড় পাওয়া যাবে। কীভাবে ক্রেতারা এই ছাড় (iPhone 15 Pro Offers) পেতে পারেন চলুন দেখে নেওয়া যাক। বুদ্ধি করে ফোন কিনলে ৬০০০ টাকার বেশি ছাড়ই পেতে পারেন আপনি। কিন্তু কীভাবে? দেখে নিন।

অ্যামাজনে আইফোন ১৫ প্রো মডেলে বিশেষ ছাড়

গতবছর আইফোন ১৫ প্রো ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেল লঞ্চ হয়েছিল ১,৩৪,৯০০ টাকায়। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১,৪৪,৯০০ টাকা। এই ফোনের ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১,৬৪,৯০০ টাকা। আর ১ টিবি স্টোরেজ মডেলের দাম ছিল ১,৮৪,৯০০ টাকা। তবে এখন অ্যামাজনের ওয়েবসাইট থেকে ব্যাঙ্ক অফার এবং আরও অনেক ছাড় মিলিয়ে বেশ কিছুটা কম দামে আইফোন ১৫ প্রো- এর বিভিন্ন মডেল কেনা যাবে। 

আইফোন ১৫ প্রো ১২৮ জিবি স্টোরেজ মডেল এখন অ্যামাজন থেকে কেনা যাবে ১,২৭,৯৯০ টাকায়। অর্থাৎ এক্ষেত্রে ৬৯১০ টাকা সরাসরি ছাড় রয়েছে। এর পাশাপাশি HDFC Bank Credit Card- এ ফোন কিনলে আরও ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে মোট ৯৯১০ টাকা ছাড় পাওয়ার সুযোগ থাকছে। একইভাবে আইফোন ১৫ প্রো মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১,৩৭,৯৯০ টাকায় কেনা যাচ্ছে। এর পরে আবার HDFC Bank Credit Card ব্যবহার করে ফোন কিনলে আরও ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। 

আইফোন ১৫ প্রো ফোন সম্পর্কে কিছু তথ্য

ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ব্লু টাইটেনিয়াম এবং ন্যাচারাল টাইটেনিয়াম- এই চার রঙে কেনা যাবে আইফোন ১৫ প্রো ফোন। এবার দেখে নেওয়া যাক অ্যাপেলের এই ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন।

  • আইফোন ১৫ প্রো- তে রয়েছে একটি গ্রেড ৫ টাইটেনিয়াম বডি। এর সাহায্যে ফোন অনেক বেশি টেকসই হবে এবং ওজনে হাল্কা হবে বলে দাবি করেছে অ্যাপেল সংস্থা।
  • এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৬.১ ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে পাতলা বর্ডার। এর আগে আইফোনে এত পাতলা বর্ডার দেখা যায়নি বলে দাবি অ্যাপেল কর্তৃপক্ষের।
  • আইফোন ১৫ প্রো ফোনের সামনের অংশে রয়েছে সেরামিক শিল্ড। সুরক্ষার খাতিরে এই ফিচার দেওয়া হয়েছে। ফোনের কোণগুলি গোলাকার এবং মসৃণ। তার ফলে ফোন হাতে ধরতে সুবিধা হবে বেশি।
  • এই ফোনে রয়েছে ডায়নামিক আইল্যান্ড নচ। অ্যাপেল এই অ্যাকশন বাটন লঞ্চ করেছে সাধারণ ম্যাট বাটনের পরিবর্তে। এ১৭ প্রসেসর রয়েছে এই ফোনে।
  • আইফোন ১৫ প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। একটি দামি ৩এক্স টেলিফটো ক্যামেরা রয়েছে। ২৪, ২৮, ৩৫ মিলিমিটার ফোকাল লেংথে দুর্দান্ত হাই রেজোলিউশনের ছবি তোলা সম্ভব এই ফোনে।
  • টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব এই ফোনে। একবার পুরো চার্জ দিলে সারাদিন ফোন চালু থাকবে বলে দাবি সংস্থার। 

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ফোনের সঙ্গেই ভারতে লঞ্চ হতে পারে গ্যালাক্সি এম১৫ মডেল, দুই ফোনেই কী কী ফিচার থাকতে পারে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget