এক্সপ্লোর

iPhone 15 Series: আইফোন ১৫ সিরিজ লঞ্চের নতুন সম্ভাব্য দিন প্রকাশ্যে, এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে?

Apple iPhone: আইফোন ১৫ সিরিজে সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন লঞ্চ হতে পারে।

iPhone 15 Series: আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series) কবে লঞ্চ হবে? এই প্রশ্ন গ্যাজেটপ্রেমীদের অনেকের মনেই ঘুরছে। অ্যাপেল (Apple) কর্তৃপক্ষ অবশ্য এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে সম্প্রতি আইফোন ১৫ সিরিজ লঞ্চ সম্পর্কে নতুন তথ্য পাওয়া গিয়েছে। সাধারণত প্রতিবছর সেপ্টেম্বর মাসেই নতুন আইফোন সিরিজ লঞ্চ করে অ্যাপেল কর্তৃপক্ষ। গত কয়েক বছরে তেমনটাই হয়েছে। সম্প্রতি 9to5Mac-এর রিপোর্টে শোনা গিয়েছে, ১৩ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ লঞ্চ হতে পারে। কারণ সূত্রের খবর, সেদিন নাকি সংস্থার কর্মীদের ছুটি নিতে বারণ করেছে কর্তৃপক্ষ। এই সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন লঞ্চ হতে পারে।

আইফোন ১৫ সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে যেসব সম্ভাব্য তথ্য

  • শোনা গিয়েছে, অ্যাপেল ১৫ সিরিজের ভ্যানিলা মডেলগুলিতে থাকতে চলেছে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট। আর প্রো মডেলগুলিতে এ১৭ বায়োনিক চিপ থাকার কথা রয়েছে।
  • আশা করা হচ্ছে, অ্যাপেল তাদের আইফোন ১৫ সিরিজের ফোনে টাইপ-সি ইউএসবি পোর্ট রাখবে চার্জিংয়ের জন্য। এছাড়াও সমস্ত মডেলে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকতে পারে। এখন শুধু আইফোন ১৪ প্রো মডেলে এই ফিচার রয়েছে। 
  • আগের তুলনায় শক্তিশালী ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে আইফোন ১৫ সিরিজের ফোনে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মতো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে।
  • নতুন একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে আইফোন ১৫ সিরিজের মডেলে। এই লেন্সের সাহায্যে অপটিকাল জুম পাওয়া যাবে ৫এক্স থেকে ৬এক্স পর্যন্ত। 

২০২২ সালে অ্যাপেল ইভেন্ট হয়েছিল ৭ সেপ্টেম্বর। ২০২১ সালে অ্যাপেল ইভেন্ট হয়েছিল ১৪ সেপ্টেম্বর। এবছর অর্থাৎ ২০২৩ সালে অ্যাপেল ইভেন্ট ১৩ সেপ্টেম্বর বলে শোনা গিয়েছে। মাঝে ১২ সেপ্টেম্বরের কথাও শোনা গিয়েছিল। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে, সেপ্টেম্বর নয়, অক্টোবর মাসে নাকি লঞ্চ হতে পারে আইফোন ১৫ সিরিজ। তবে এইসব তথ্যই বিভিন্ন সূত্রের মাধ্যমে শোনা গিয়েছে। অ্যাপেল সংস্থা আনুষ্ঠানিক ভাবে কোনও কিছু ঘোষণা করেনি। অ্যাপেল ইভেন্টে চলতি বছর আইফোন ১৫ সিরিজের সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ এবং অন্যান্য অ্যাপেল প্রোডাক্ট লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। 

ভারতে লঞ্চ হয়েছে নতুন গেমিং ফোন

ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন গেমিং স্মার্টফোন ইনফিনিক্স জিটি ১০ প্রো। ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। 

আরও পড়ুন- এবার ভাগ্য বলবে AI! কুণ্ডলীও বানিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget