এক্সপ্লোর

iPhone 16 Series: আগামী মাসে শুরু হতে পারে আইফোন ১৬ সিরিজের উৎপাদন, কেমন ব্যাটারি থাকতে পারে 'প্রো ম্যাক্স' মডেলে?

Apple iPhone: এর আগে আইফোন ১২, আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৫ সিরিজের নির্মাণ ভারতে শুরু হয়েছে। তবে আইফোন ১৬ সিরিজ প্রসঙ্গে এ জাতীয় কোনও তথ্য জানা যায়নি। 

iPhone 16 Series: আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা। অনুমান, এবছর অর্থাৎ ২০২৪ সালেও অন্যান্য বছরের মতোই সেপ্টেম্বর মাসে অ্যাপেল কর্তৃপক্ষ তাদের নতুন আইফোন সিরিজ অর্থাৎ আইফোন ১৬ সিরিজ (Apple iPhones) লঞ্চ করবে। ইতিমধ্যেই আইফোন ১৬ সিরিজ সম্পর্কে একাধিক সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। তার মধ্যে রয়েছে একটি নতুন তথ্য। শোনা গিয়েছে, আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে আইফোন ১৬ সিরিজের উৎপাদন শুর হবে। এক্স মাধ্যমে এই আভাস দিয়েছেন প্রযুক্তি অ্যানালিস্ট Ross Young। এক্স মাধ্যমের ওই পোস্টে এই আভাসও দেওয়া হয়েছে যে আইফোন ১৬ সিরিজের হাই-এন্ড মডেলগুলির তুলনায় সাধারণ মডেল বেশি পরিমাণে তৈরি করা হবে। গতবছর অগস্ট মাসে আইফোন ১৫ সিরিজের নির্মাণ শুরু হয়েছিল। সেই তুলনায় আইফোন ১৬ সিরিজের নির্মাণ জুন মাসে শুরু হলে অনেক আগেই হবে। তবে এই তথ্য কতটা বাস্তবসম্মত তা জানা যায়নি। কারণ অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এই প্রসঙ্গে কিছুই ঘোষণা করেনি এখনও। কার্যত মুখে কুলুপ এঁটেছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে অ্যাপেলের রেকর্ড রয়েছে নতুন আইফোন সিরিজের নির্মাণ মূলত জুলাই মাস শুরু করে তারা। এবছর কী হতে চলেছে তা বলবে সময়। 

ভারতে কি তৈরি হবে আইফোন ১৬ সিরিজের ফোন? 

এর আগে আইফোন ১২, আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৫ সিরিজের নির্মাণ ভারতে শুরু হয়েছে। তবে আইফোন ১৬ সিরিজ প্রসঙ্গে এ জাতীয় কোনও তথ্য জানা যায়নি। 

আইফোন ১৬ প্রো ম্যাক্স 

আইফোন ১৬ সিরিজের এই মডেল নিয়েই আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। সম্প্রতি শোনা গিয়েছে, এতদিন অ্যাপেলের সমস্ত আইফোনে যে ধরনের ব্যাটারি ফিচার দেখা গিয়েছে সেগুলিকে ছাপিয়ে যাবে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ব্যাটারি ফিচার। আধুনিক, উন্নত এবং শক্তিশালী ব্যাটারি থাকবে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে। আন্তর্জাতিক মিং চি কুয়ো এই আভাস দিয়েছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে আগের তুলনায় অনেক উন্নত ও বড় সাইজের ব্যাটারি থাকবে যা বেশি পরিমাণ চার্জ বেশিক্ষণ ধরে সঞ্চয় করে রাখতে পারবে। তার ফলে একবার পুরো চার্জ দিলে ফোন চালু থাকবে দীর্ঘক্ষণ। 

আরও পড়ুন- নেকব্যান্ড স্টাইলের নতুন ব্লুটুথ ইয়ারফোন ভারতে লঞ্চ করতে চলেছে রিয়েলমি, কত দামে কেনা যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget