এক্সপ্লোর

Fast Charging Feature: ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, লঞ্চ হতে চলেছে নতুন আইকিউওও ফোন

iQoo 12 Series: আইকিউওও ১১ সিরিজের সাকসেসর স্মার্টফোন সিরিজ আইকিউওও ১২ সিরিজ সম্ভবত এই বছরের শেষদিকে লঞ্চ হতে পারে।

iQoo Smartphone: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphone) তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। প্রথমে চিনে লঞ্চ হবে আইকিউওও ১২ ৫জি (iQoo 12 5G) মডেল। এই ফোনে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং (200W Fast Charging Support) সাপোর্ট থাকতে পারে। ক্রেতাদের আকর্ষণের জন্য আজকাল সব কোম্পানিই তাদের স্মার্টফোনে আধুনিক প্রযুক্তির ছোঁয়া রাখতে চায়। স্মার্টফোনের ক্ষেত্রে এমনিতেও চার্জিং ফিচার খুবই গুরুত্বপূর্ণ। তাই আইকিউওও ১২ ৫জি ফোনে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রাখতে চলেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই হাই রেঞ্জের ফাস্ট চার্জিং ফিচার সম্পন্ন ফোন লঞ্চ করেছে রেডমি, রিয়েলমি, ইনফিনিক্স এবং ওপ্পো সংস্থা। এবার সেই দলেই নাম লেখালো আইকিউওও সংস্থা।

আইকিউওও ১১ সিরিজের সাকসেসর স্মার্টফোন সিরিজ আইকিউওও ১২ সিরিজ সম্ভবত এই বছরের শেষদিকে লঞ্চ হতে পারে। আইকিউওও ১২ সিরিজে থাকতে পারে আইকিউওও ১২ প্রো ফোন। এই মডেলে কোয়ালকমের আধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ থাকতে পারে। এই চিপসেট এখনও লঞ্চ করেছে কোয়ালকম সংস্থা। 

অন্যান্য হাই-এন্ড চার্জিং সাপোর্টের ফোন 

শোনা যাচ্ছে, ওপ্পো সংস্থা ৩০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং ফাস্ট চার্জিং সিস্টেম নিয়ে কাজ করছে। যে ফোনে এই চার্জিং সাপোর্ট থাকবে সেখানে ৪৬০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। মূলত রেডমির একটি ফোনকে পাল্লা দেওয়ার জন্যই এই চার্জিং ফিচার নিয়ে কাজ করছে ওপ্পো সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমির এই ফোনে রয়েছে ৩০০ ওয়াটের Immortal Second Charge ফিচারের সাপোর্ট। এর সাহায্যে একটি ৪১০০ এমএএইচ ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৫ মিনিটে। 

ইনফিনিক্স সংস্থা ২৬০ ওয়াটের All-Round FastCharge (wired chargin) সিস্টেম যুক্ত ফোন লঞ্চ করেছে। সেখানে ৪৪০০ এমএএইচ ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৮ মিনিট। এই ফোনে আবার ১১০ ওয়াটের ওয়্যারলেস All-Round FastCharge সাপোর্টও রয়েছে। চলতি বছরের শুরুর দিকে রিয়েলমি সংস্থাও দুটো ফোন লঞ্চ করেছিল যেখানে ২৪০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। এই দুই ফোন হল রিয়েলমি জিটি নিও ৫ এবং রিয়েলমি জিটি ৩। 

Xiaomi Smartphone: শাওমির নতুন ফোন শাওমি মিক্স ফোল্ড ৩ (Xiaomi Mix Fold 3) নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা। বলা হচ্ছে, এই ফোন শাওমি মিক্স ফোল্ড ২ (Xiaomi Mix Fold 2) ফোনের সাকসেসর মডেল। শাওমির মিক্স ফোল্ড ৩ কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি শাওমি কর্তৃপক্ষ। তবে ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শাওমির আসন্ন এই ফোন একটি ফোল্ডেবল মডেল লঞ্চ হতে চলেছে। অনুমান চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের দ্বিতীয় ভাগে এই ফোন লঞ্চ হতে পারে। নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি এখনও। শোনা গিয়েছে, শাওমির পরবর্তী ফোল্ডেবল ফোনে একটি ওয়াটার প্রুফ ডিজাইন থাকতে পারে। তার সঙ্গে পেরিস্কোপ ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- ভারতে ব্যবসা বাড়াচ্ছে Honor সংস্থা, লঞ্চ হয়েছে ম্যাজিকবুক সিরিজের দুটি ল্যাপটপ, দাম কত?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget