এক্সপ্লোর

iQoo 12: আইকিউওও ১২ ফোনের 'অ্যানিভার্সারি এডিশন' আসছে ভারতে, উপলক্ষ্য কী?

iQoo 12 Anniversary Edition: আইকিউওও ১২ ফোনের থেকে এই নতুন মডেল কতটা আলাদা হবে, আদৌ কোনপ পার্থক্য থাকবে কিনা, থাকলেও কী কী ফারাক নজরে আসবে- এই প্রসঙ্গে কিছুই জানা যায়নি এখনও।

iQoo 12: ভারতে ভিভো- র (Vivo) সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) তাদের ফোন আইকিউওও ১২ (iQoo 12) লঞ্চ করেছিল গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে। আইকিউওও (iQoo) সংস্থার তরফে নিশ্চিত ভাবে জানানো হয়েছে এবার লঞ্চ হবে আইকিউওও ১২ ফোনের স্পেশ্যাল অ্যানিভার্সারি এডিশন (Anniversary Edition)। এক্স মাধ্যমে একথা ঘোষণা করেছে আইকিউওও কর্তৃপক্ষ। তবে এই বিশেষ ফোন কবে ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ভারতে বিগত চার বছর ধরে প্রোডাক্ট লঞ্চ করছে আইকিউওও সংস্থা। চার বছর পূর্তি উপলক্ষ্যেই এই স্পেশ্যাল অ্যানিভার্সারি এডিশনের আইকিউওও ১২ ফোন ভারতে লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। 

 

আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুন মার্য এক্স মাধ্যমে ঘোষণা করেছেন আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন মডেল লঞ্চের কথা। নিজের পোস্টের সঙ্গে একটি খোলা চিঠি দিয়ে তিনি এও জানিয়েছেন ভারতে এই প্রথম অ্যানিভার্সারি এডিশন ফোন লঞ্চ হতে চলেছে। বিগত চার বছরের সফরকে উল্লেখযোগ্য করতেই এই ফোন লঞ্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইকিউওও ১২ ফোনের থেকে এই নতুন মডেল কতটা আলাদা হবে, আদৌ কোনপ পার্থক্য থাকবে কিনা, থাকলেও কী কী ফারাক নজরে আসবে- এই প্রসঙ্গে কিছুই জানা যায়নি এখনও। নতুন রঙে কিংবা রেয়ার প্যানেলে বিশেষ কোনও ফিনিশ নিয়ে আইকিউওও ১২ ফোনের অ্যানিভার্সারি এডিশন মডেল লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, এবার নাকি লাল রঙে লঞ্চ হতে চলেছে নতুন ফোন। চিনে এই রঙের মডেল লঞ্চ হয়েছিল। তবে আনুষ্ঠানিক ভাবে আইকিউওও ১২ ফোনের অ্যানিভার্সারি এডিশন সম্পর্কে কিছু জানা যায়নি। 

এবার দেখে নেওয়া যাক আইকিউওও ১২ ফোনের কিছু ফিচার এবং স্পেসিফিকেশন 

ভারতে লঞ্চ হওয়া এটিই প্রথম ফোন যেখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও আইকিউওও ১২ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এছাড়াও আইকিউওও ১২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভারতে শুরু পোকো সি৬১ ফোনের বিক্রি, দাম কত এবং কী কী অফার রয়েছে, দেখে নিন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget