এক্সপ্লোর

Poco C61: ভারতে শুরু পোকো সি৬১ ফোনের বিক্রি, দাম কত এবং কী কী অফার রয়েছে, দেখে নিন

Poco Smartphone: পোকো সি৬১ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে।

Poco C61: ভারতে পোকো সি৬১ (Poco C61) ফোনের বিক্রি শুরু হয়েছে। এই ফোন কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে দেশে। পোকো (Poco Smartphone) সংস্থার এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে একটি উজ্জ্বল রিং ডিজাইন রয়েছে। দুটো র‍্যাম এবং স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে পোকো সি৬১ ফোন। তিনটি রঙে এই ফোন কিনতে পারবেন ইউজাররা। এটি একটি বাজেট ফোন যা পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড ইউজার ইন্টারফেস আউট অফ দ্য বক্সের সাহায্যে। 

ভারতে পোকো সি৬১ ফোনের কোন ভ্যারিয়েন্টের দাম কত এবং কী কী অফার রয়েছে 

পোকো সি৬১ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। বিক্রি শুরুর প্রথম দিনে ক্রেতারা ৫০০ টাকার একটি কুপন পাবেন। এটি হল কনজিউমার অফার কুপন। পোকো সি৬১ ফোনের বিক্রি শুরুর প্রথম দিনের পর থেকে এই ফোনের দাম হবে যথাক্রমে ৭৪৯৯ টাকা এবং ৮৪৯৯ টাকা। Diamond Dust Black, Ethereal Blue, Mystical Green- এই তিনটি রঙে ভারতে পোকো সি৬১ ফোন কেনা যাবে। যদি ফ্লিপকার্টের অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে এই ফোন কেনা হয় তাহলে ৫ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও আইসিআইসি ব্যাঙ্কের ডেবিট কার্ড ইএমআই অপশনে এই ফোন কিনলে মাসে ৬২৯ টাকা কিস্তি দিতে হবে। 

পোকো সি৬১ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন 

  • এই ফোনে রয়েছে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে রয়েছে Corning Gorilla Glass 3 প্রোটেকশন। 
  • পোকো সি৬১ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড ইউজার ইন্টারফেসের সাহায্যে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে আরও একটি সেকেন্ডারি সেনসর এবং এলইডি ফ্ল্যাশ ইউনিট। পোকো সি৬১ ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • পোকো সি৬১ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। 

আরও পড়ুন- খুব তাড়াতাড়ি ইউজারদের আন্তর্জাতিক স্তরে ইউপিআই পেমেন্টের সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ, আসছে নতুন ফিচার 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget