এক্সপ্লোর

iQoo 9T 5G: ভারতে আইকিউওও ৯টি ৫জি ফোন দ্রুত লঞ্চের সম্ভাবনা, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

iQoo Smartphone: আইকিউওও ৯ সিরিজের চতুর্থ মডেল আইকিউওও ৯টি ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।

iQoo 9T 5G: ভারতের বাজারে iQoo 9T 5G ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যদিও iQoo সংস্থা এখনও তাদের এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। নির্দিষ দিনক্ষণও জানা যায়নি। তবে ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon India) এই ফোনের টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে, BMW Motorsport ডিজাইন নিয়ে সম্ভবত ভারতে লঞ্চ হতে চলেছে iQoo 9T 5G ফোন। অনুমান, ফোনের পিছনের অংশে এই ডিজাইন থাকবে। শোনা যাচ্ছে, এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়াও এই ফোনে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অ্যামাজনে iQoo 9T 5G ফোনের জন্য একটি মাইক্রোসাইটও তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চ হলে এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে।

অ্যামাজনের মাইক্রোসাইটের টিজারে প্রকাশিত iQoo 9T 5G ফোনের ছবি থেকে দেখা গিয়েছে যে এই ফোনের পিছনের অংশে তিন রঙের স্ট্রাইপ থাকতে পারে। এছাড়াও পাওয়ার বাটনে থাকতে পারে ব্লু শেড। iQoo 9 Pro এবং iQoo 7 Legend- এই দুই ফোনেও রয়েছে ব্লু শেডের এই ফিচার। ফোনের পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ৪০এক্স ডিজিটাল জুমের সাপোর্ট। Vivo V1+ imaging chip- ও থাকতে পারে আইকিউওও সংস্থার আসন্ন ফোনে। আইকিউওও ১০ সিরিজের সঙ্গে ডিজাইন এবং লুকে এই ফোনের মিল রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের অনেকেই।

ভারতে iQoo 9T 5G ফোন লঞ্চ হলে এটি হবে iQoo 9 সিরিজের চতুর্থ মডেল। এর আগে iQoo 9, iQoo 9 Pro, iQoo 9 SE লঞ্চ হয়েছিল ভারতে। নতুন ফোনে অর্থাৎ iQoo 9T 5G মডেলে ৬.৭৮ ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। একটি হল ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অন্যটি হল ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

আরও পড়ুন- ভারতে এমআই ১১ লাইট ফোনের বিক্রি বন্ধ হতে পারে! কিন্তু কেন? জেনে নিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget