এক্সপ্লোর

iQoo Smartphones: ভারতে আসছে আইকিউওও নিও ৯ প্রো ৫জি ফোন, কোন কোন ফিচার নিশ্চিত ভাবে থাকতে চলেছে এই মডেলে?

iQoo Neo 9 Pro 5G: আইকিউওও নিও ৯ প্রো ফোনের ব্যাক প্যানেলে দুটো রঙ দেখা যাবে। লাল এবং সাদা। অল্প অংশেই সাদা রঙ দেখা যাবে। বেশিরভাগ অংশ জুড়ে থাকবে উজ্জ্বল লাল রঙ।

iQoo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) ফোন। এটি আইকিউওও নিও ৭ প্রো (iQoo Neo 7 Pro) ফোনের সাকসেসর মডেল। আগামী ২২ ফেব্রুয়ারি আইকিউওও নিও ৯ প্রো ফোন ভারতে লঞ্চ হবে। তার আগে ৮ ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হচ্ছে এই ফোনের জন্য প্রি-বুকিং। আনুষ্ঠানিক লঞ্চের আগে চলুন জেনে নেওয়া যাক আইকিউওও নিও ৯ প্রো ফোন সম্পর্কে এ যাবৎ কী কী তথ্য নিশ্চিত ভাবে জানা গিয়েছে।

  • আইকিউওও নিও ৯ প্রো ৫জি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জে২ প্রসেসর থাকবে। দুটো র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। একটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। অন্যটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। 
  • আইকিউওও নিও ৯ প্রো ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এটি একটি Sony IMX 920 সেনসর হতে চলেছে। ভিভো এক্স১০০ সিরিজেও এই ক্যামেরা সেনসর দেখা গিয়েছে।
  • আইকিউওও নিও সিরিজের আসন্ন ফোনে সংস্থার তৈরি একটি কিউ১ চিপ থাকবে। এর ফলে ইউজাররা গেম খেলার সময় দারুণ অভিজ্ঞতা পাবেন। এছাড়াও থাকবে MEMC (Motion Estimation, Motion Compensation) প্রযুক্তির সাপোর্ট। বিভিন্ন ওটিটি মাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মে ভাল ভিডিও কনটেন্ট দেখার ক্ষেত্রে এই ফিচার ইউজারদের সাহায্য করে। 
  • আইকিউওও নিও ৯ প্রো ফোনের ব্যাক প্যানেলে দুটো রঙ দেখা যাবে। লাল এবং সাদা। অল্প অংশেই সাদা রঙ দেখা যাবে। বেশিরভাগ অংশ জুড়ে থাকবে উজ্জ্বল লাল রঙ।
  • আইকিউওও নিও ৯ প্রো ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। 

এবার দেখে নেওয়া যাক আইকিউওও নিও ৯ প্রো ফোনের জন্য প্রি-রিজার্ভেশন কীভাবে করা যাবে 

আইকিউওও সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আইকিউওও নিও ৯ প্রো ফোনের জন্য প্রি-বুকিং করা যাবে। আগামী ৮ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হবে প্রি-বুকিং। ১০০০ টাকার বিনিময়ে এই ফোনের প্রি-বুকিং করা যাবে এবং এই আকা ফেরত পাওয়া যাবে। আর এই ফোনের প্রি-বুকিং করলে ফোন কেনার সময় ক্রেতারা পাবেন ১০০০ টাকা ছাড়। আইকিউওও নিও ৯ প্রো ফোনে দু'বছরের ওয়ারেন্টি এবং ১২ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাওয়া যাবে। ভারতে আইকিউওও নিও ৯ প্রো ফোনের দাম ৪০ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান। চিনে আইকিউওও নিও ৯ প্রো ফোন লঞ্চ হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে। এবার আসছে ভারতে।

আরও পড়ুন- আইটেল 'পাওয়ার' সিরিজের নতুন ফোন 'পি৫৫ প্লাস' কবে লঞ্চ হবে ভারতে? কী কী ফিচার থাকতে পারে?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget