এক্সপ্লোর

iQoo Phones: সবচেয়ে বড় এবং শক্তিশালী ব্যাটারি নিয়ে ভারতে আসছে আইকিউওও সংস্থার নতুন ফোন

iQoo Z10: আইকিউওও জেড৯ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড১০ ফোন।

iQoo Phones: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানি। বিগত কয়েক বছরে ভারতে একাধিক ফোন লঞ্চ করেছে এই সংস্থা। সম্প্রতি আইকিউওও নিও সিরিজের প্রথম ফোনও লঞ্চ হয়েছে দেশে। তার কয়েকদিনের মধ্যেই নতুন ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে সংস্থা। আইকিউওও জেড১০ - এই ফোন এবার লঞ্চ হতে চলেছে ভারতে। আইকিউওও জেড সিরিজের এই নতুন ফোন একটি ৫জি মডেল হতে চলেছে। আইকিউওও জেড৯ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড১০ ফোন।

জানা গিয়েছে, আগামী ১১ এপ্রিল আইকিউওও জেড১০ ফোন ভারতে লঞ্চ হবে। এক্স মাধ্যমে সংস্থার ইন্ডিয়ান সিইওর নিপুণ মার্যা এই তথ্য প্রকাশ করেছেন। সেই সঙ্গে জানা গিয়েছে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কেও। আইকিউওও জেড ১০ ফোনে ৭৩০০ এমএএইচের দুর্দান্ত শক্তিশালী একটি ব্যাটারি থাকতে চলেছে। এর আগের মডেলে ৫০০০ এমএএইচের ব্যাটারি ছিল। আইকিউওও সংস্থা জানিয়েছে, তাদের আসন্ন ফোনে যে ব্যাটারি থাকবে, ভারতে এ যাবৎ যত ফোন লঞ্চ হয়েছে তার মধ্যে এই ফোনেই সবচেয়ে বড় এবং শক্তিশালী ব্যাটারি থাকতে চলেছে। 

আইকিউওও জেড১০ ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে ফোনের ব্যাক প্যানেলের ডিজাইনের আভাস পাওয়া গিয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে গোলাকার আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। সেখানে দুটো ক্যামেরা সেনসর থাকবে। অর্থাৎ ডুয়াল ক্যামেরা ইউনিট থাকতে চলেছে আইকিউওও জেড১০ ফোনে। রেয়ার ক্যামেরা মডিউলের সেনসরের অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে চলেছে। আইকিউওও জেড১০ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে একটি OLED ডিসপ্লে থাকতে চলেছে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড OriginOS 5- এর সাপোর্টে পরিচালিত হবে আইকিউওও জেড০১ ফোন। 

ভারতে কিছুদিন আগে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৯ প্রো ফোন 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। Conqueror Black এবং Fiery Red- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৯ প্রো ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। এখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14 out-of-the-box - এর সাহায্যে। আইকিউওও নিও ৯ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এটি একটি Sony IMX920 সেনসর। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget