এক্সপ্লোর

iQoo Z7: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে আইকিউওও জেড৭ ফোন, কেমন হতে পারে ক্যামেরা ফিচার?

iQoo Smartphone: শোনা যাচ্ছে, আইকিউওও জেড৭ ফোনে থাকতে পারে আয়তাকার ক্যামেরা মডিউল। সেখানেই থাকবে দুটো সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও লক্ষ্য করা যেতে পারে।

iQoo Z7: আইকিউওও জেড৭ (iQoo Z7) ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে ভিভো (Vivo) কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। এখনও এই ফোন ভারতে লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি। সম্প্রতি আইকিউওও জেড৭ ফোনের একটি সম্ভাব্য ডিজাইন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। আইকিউওও জেড৬ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭ ফোন। চিনে গত বছর অগস্ট মাসে লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৬ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৬ এবং আইকিউওও জেড৬এক্স এই দুই ফোন। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে আবার লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৬ লাইট ফোন। 

শোনা যাচ্ছে, আইকিউওও জেড৭ ফোনে থাকতে পারে আয়তাকার ক্যামেরা মডিউল। সেখানেই থাকবে দুটো সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও লক্ষ্য করা যেতে পারে। আপাতত এই ফোনের teal colour variant প্রকাশ্যে এসেছে। অনুমান, আরও কয়েকটি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। তবে ভারতে আইকিউওও জেড৭ ফোন কবে লঞ্চ হবে, তার দাম কত হবে, কী কী ফিচার এবং স্পেসিফিকেশনই বা থাকবে তা এখনও জানা যায়নি। 

 

Vivo V27 Pro: ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। ১ মার্চ এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে ভিভো ভি২৭ প্রো ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ভিভো ভি২৫ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৭ প্রো ফোন। 

ভারতে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম কত হতে পারে

শোনা যাচ্ছে, ভিভো ভি২৭ প্রো ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এর মধ্যে প্রথম ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৭,৯৯৯ টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৯,৯৯৯ টাকা। আর তৃতীয় ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪২,৯৯৯ টাকা। তবে এই প্রসঙ্গে ভিভো সংস্থা নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি। 

আরও পড়ুন- ভারতে পয়লা মার্চ আসছে ভিভো ভি২৭ প্রো, আনুষ্ঠানিক লঞ্চের আগেই প্রকাশ্যে সম্ভাব্য দাম

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget