এক্সপ্লোর

iQoo Smartphones: কেমন দেখতে হবে ভারতে লঞ্চ হতে চলা আইকিউওও জেড৯ ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?

iQoo Z9 5G: ম্যাট গ্রিন শেডে এই ফোন লঞ্চ হতে পারে। ব্যাক প্যানেলে থাকতে পারে একটি প্যাটার্নের ফিনিশ। এছাড়াও ফোনের রেয়ার প্যানেলে সামান্য উঁচু, আয়তাকার, কালো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। 

iQoo Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯ ৫জি (iQoo Z9 5G) ফোন। এই ফোনের ডিজাইন কেমন হবে অর্থাৎ ফোনটি কেমন দেখতে হবে, অনলাইনে তা ফাঁস হয়েছে। এছাড়াও একাধিক সার্টিফিকেশন এবং বেঞ্চমার্কিং সাইটে আইকিউওও জেড৯ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে ইতিমধ্যেই। বলা হচ্ছে, আইকিউওও জেড৮ (iQoo Z8 5G) ফোনের সাকসেসর হিসেবে এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এই আইকিউওও জেড৮ ফোন চিনে লঞ্চ হয়েছিল ২০২৩ সালে অর্থাৎ গতবছর অগস্ট মাসে। আইকিউওও জেড৯ ৫জি ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। কী কী রঙে এই ফোন লঞ্চ হতে পারে তার আভাসও পাওয়া গিয়েছে। আইকিউওও জে৯ ৫জি ফোন যে ভারতে লঞ্চ হবে তা অফিশিয়াল মাইক্রোসাইটের মাধ্যমে ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। ভারতে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে, কারণ আইকিউওও জেড৯ ৫জি ফোনের জন্য অ্যামাজনে একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। 

আইকিউওও ইন্ডিয়া এবং অ্যামাজনের সাইট থেকে আইকিউওও জেড৯ ৫জি ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে, একনজরে দেখে নেওয়া যাক

  • ম্যাট গ্রিন শেডে এই ফোন লঞ্চ হতে পারে। ব্যাক প্যানেলে থাকতে পারে একটি প্যাটার্নের ফিনিশ। এছাড়াও ফোনের রেয়ার প্যানেলে সামান্য উঁচু, আয়তাকার, কালো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। 
  • আইকিউওও জেড৯ ৫জি ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে দুটো সেনসর থাকতে পারে। লম্বালম্বি দুটো গোল কাট আউট থাকতে পারে। সেখানে সেট করা থাকতে পারে ক্যামেরা সেনসর। এর সঙ্গে একটি লম্বাটে গোলাকার ধরনের এলইডি ফ্ল্যাশ ইউনিট আড়াআড়ি ভাবে সাজানো থাকতে পারে।
  • এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার কথা রয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে একটি aspherical প্রিমিয়াম লেন্স থাকতে পারে। 
  • আইকিউওও জেড৯ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট। 
  • এই ফোনে একটি 1.5K OLED ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও এই ফোনে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি থাকার কথা শোনা গিয়েছে। আর ফোনের দাম হতে পারে ২৫ হাজার টাকার কম। অর্থাৎ বেস মডেলের দাম ২৫ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- আপনার ফোনে নজর রয়েছে প্রতারকদের? কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget