এক্সপ্লোর

iQoo Z9X 5G: ভারতে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন কোন কোন র‍্যাম এবং স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে? ফোনের রঙই বা কী কী হতে পারে?

iQoo Smartphones: অনুমান করা হচ্ছে, ভারতে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম হবে।

iQoo Z9X 5G: আইকিউওও সংস্থার জেড সিরিজের (iQoo Z Series Phone) নতুন একটি ৫জি (5G Phone) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভো (Vivo) - র সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) - এর ফোন আইকিউওও জেড৯এক্স ৫জি (iQoo Z9X 5G) চিনে লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। এবার ভারতে আসার পালা। তবে এই ফোন ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। কিন্তু ভারতে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন কোন কোন র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এবং কী কী রঙে লঞ্চ হতে পারে, তা প্রকাশ হয়েছে। 

টিপস্টার পারস গগলানি জানিয়েছেন, আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম নিয়ে। এছাড়াও এই ফোনে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। টর্নেডো গ্রিন এবং স্টর্ম গ্রে- এই দুই রঙে আইকিউওও সংস্থার নতুন ফোন ভারতে লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে, ভারতে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম হবে। যদিও এই সব তথ্যই সম্ভাব্য, কারণ আইকিউওও সংস্থা আনুষ্ঠানিক ভাবে তাদের নতুন ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে এখনও কিছুই ঘোষণা করেনি। 

ভিভো সংস্থার একটি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে মে মাসের শুরুতেই 

ভিভো ভি৩০ই ফোন ভারতে লঞ্চ হবে আগামী ২ মে, দুপুর ১২টায়। এই ফোনে থাকতে চলেছে বড় গোলাকার ক্যামেরা মডিউল। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে এই ক্যামেরা মডিউল থাকবে বলে জানা গিয়েছে। ভিভো ভি৩০ই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে দুটো ক্যামেরা সেনসর থাকতে চলেছে। অর্থাৎ এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর সঙ্গে থাকবে একটি Aura Light ইউনিট। সিল্ক ব্লু এবং ভেলভেট রেড- এই দুই রঙে ভিভো ভি৩০ই ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভিভো ভি৩০ই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 পোর্ট্রেট সেনসর থাকতে চলেছে। এর সঙ্গে ৫০ মিলিমিটারের প্রাইম ফোকাল লেংথ এবং টি এক্স অপটিকাল জুম যুক্ত থাকবে। আর ফোনের ডিসপ্লের উপর থাকবে ৫০ মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ফ্রন্ট ক্যামেরা সেনসর। এর সঙ্গে অটোফোকাস ফিচার যুক্ত থাকবে। ভিভো ভি৩০ই ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। তাছাড়াও শোনা গিয়েছে এই ফোনে ৭.৬৯ মিলিমিটার পুরু হতে পারে। ভিভোর এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকার কথা রয়েছে। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৪ বেসড অপারেটিং সফটওয়্যারের সাহায্যে এই ফোন পরিচালিত হবে। 

আরও পড়ুন- ফ্লিপকার্টে দাম কমেছে আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ মডেল, কত টাকায় কেনা যাবে এখন? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget