এক্সপ্লোর

Itel S24 India Launch: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে আইটেল এস২৪, দাম কত হতে পারে ফোনের?

Itel Smartphones: আইটেল এস২৩ ফোনের সাকসেসর হিসেবে আইটেল এস২৪ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এক্স মাধ্যমে আইটেল এস২৪ ফোন ভারতে লঞ্চের কথা ঘোষণা করেছে সংস্থা। 

Itel S24 India Launch: আইটেল (Itel Smartphones) সংস্থার ফোন আইটেল এস২৪ (Itel S24) মার্চ মাসে লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। শোনা গিয়েছে, এবার এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। খুব তাড়াতাড়ি এই ফোন আসছে দেশে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে আইটেল এস২৪ ফোনের ডিজাইন এবং কিছু ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। আইটেল এস২৪ ফোন লঞ্চের দিন একটি অফারও পাবেন ক্রেতারা। সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে টিজারে। বলা হচ্ছে, আইটেল এস২৪ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই ডিজাইন এবং ফিচার হতে চলেছে ভারতীয় মডেলের। আইটেল এস২৩ ফোনের সাকসেসর হিসেবে আইটেল এস২৪ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এক্স মাধ্যমে আইটেল এস২৪ ফোন ভারতে লঞ্চের কথা ঘোষণা করেছে সংস্থা। 

অ্যামাজন ইন্ডিয়া, এই ই-কমার্স সংস্থার মাইক্রোসাইটে আইটেল এস২৪ ফোনের দামের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, সেখান থেকে অনুমান হয়তো ভারতে এই ফোন ১০ হাজার টাকার কম দামে লঞ্চ হতে পারে। এছাড়াও জানা গিয়েছে, ক্রেতারা এই স্মার্টফোন কিনলে একটি আইটেল আইকন স্মার্টওয়াচ পেয়ে যাবেন একদম বিনামূল্যে। এটি হল লঞ্চ ডে অফার। তাই যেদিন ফোন লঞ্চ হবে সেই দিনই ক্রেতারা এই সুবিধা পাবেন। আইটেল সংস্থার এই আইকন স্মার্টওয়াচের দাম ২০৯৫ টাকা। 

এবার দেখে নেওয়া যাক আইটেল এস২৪ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে 

  • এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। 
  • এছাড়াও এই ফোনে একটি কালার চেঞ্জিং ব্যাক প্যানেল থাকতে পারে। সূর্যালোকের সংস্পর্শে এসে ফোনের রেয়ার প্যানেলের রং পরিবর্তন হবে। 
  • আইটেল এস২৪ ফোনের রেয়ার প্যানেলে বড় গোলাকার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। সেখানে দুটো ক্যামেরা সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। অর্থাৎ আইটেল এস২৪ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে।
  • আইটেল সংস্থার আসন্ন ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। 
  • এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 
  • এই ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • এছাড়াও ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের Samsung ISOCELL HM6 প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। সেখানে থ্রি এক্স ইন সেনসর জুম এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট  থাকতে পারে। এই মেন সেনসরের সঙ্গে একটি ডেপথ সেনসর থাকার কথা রয়েছে। 

আরও পড়ুন- ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট, দাম কত? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget