এক্সপ্লোর

Itel Phones: ৩ ইঞ্চির স্ক্রিনের ফোনে AI ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট ! ভারতের বাজারে নতুন ফিচার ফোন

Feature Phone: ভারতে আইটেল সুপার গুরু ৪জি ম্যাক্স ফোনের দাম ২০৯৯ টাকা। বর্তমানে দেশে এই ফোন অনলাইন এবং অফলাইন, দু'ভাবেই কেনা যাচ্ছে। কালো, নীল, শ্যাম্পেন গোল্ডেন রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। 

Itel Phones: ভারতে লঞ্চ হয়েছে আইটেল সংস্থার নতুন ফোন। এটি একটি ৪জি মডেল। আইটেল সুপার গুরু ৪জি ম্যাক্স ফোন লঞ্চ হয়েছে দেশে। মাত্র ৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে। অর্থাৎ দেখতে ফিচার ফোনের মতোই। কিন্তু সেখানেই রয়েছে একগুচ্ছ AI ফিচার, এমনকি AI ভয়েস অ্যাসিসট্যান্টও। আইটেল সংস্থার এই ফোনে পাবেন বিএসএনএল ৪জি কানেকশন। ১৩টি ভাষা সাপোর্ট করে এই ফোনে। এর পাশাপাশি রয়েছে King Voice ফিচারও। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে একটি QVGA ক্যামেরা। গত বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে আইটেল সুপার গুরু ৪জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। বলা হচ্ছে, এই ক্যাটেগরিতে আইটেল সংস্থার এই ফোনেই সবচেয়ে বড় সাইজের ডিসপ্লে রয়েছে। 

ভারতে আইটেল সংস্থার নতুন ৪জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, জেনে নিন 

ভারতে আইটেল সুপার গুরু ৪জি ম্যাক্স ফোনের দাম ২০৯৯ টাকা। বর্তমানে দেশে এই ফোন অনলাইন এবং অফলাইন, দু'ভাবেই কেনা যাচ্ছে। কালো, নীল, শ্যাম্পেন গোল্ডেন রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। 

কী কী ফিচার রয়েছে আইটেল সুপার গুরু ৪জি ম্যাক্স ফোনে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে একটি ইনবিল্ট এআইআই অ্যাসিসট্যান্ট রয়েছে যেখানে হিন্দি এবং ইংরেজি ভয়েস কম্যান্ড দেওয়া সম্ভব। এই এআই অ্যাসিসট্যান্টের সাহায্যে ইউজার কল করতে পারবেন, অ্যালার্ম সেট করতে পারবেন, মেসেজ পড়তে পারবেন এবং পাঠাতে পারবেন, এমনকি ক্যামেরাও চালু করা যাবে। এর পাশাপাশি ইউজাররা এই এআই অ্যাসিসট্যান্টের সাহায্যে মিউজিক কিংবা ভিডিও প্লে করতে পারবেন অর্থাৎ চালাতে পারবেন। ভয়েস কম্যান্ডের সাহায্যেই ফোনের এফএম রেডিও চালু করা যাবে। কিপ্যাড কাজে না লাগালেও চলবে। 
  • এই ফোনে ৩ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে রয়েছে। ফোনের পিছনে একটি QVGA ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ২০০০ এমএএইচের একটি ব্যাটারি এবং আইটেল সংস্থার দাবি একবার পুরো চার্জ দিলে প্রায় ২২ ঘণ্টা পর্যন্ত কল টাইম সাপোর্ট পাবেন ইউজাররা। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে আইটেল সংস্থার এই নতুন ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে ফোনে। 
  • প্রায় ২০০০ কনট্যাক্ট স্টোর করা যাবে এই ফোনে। এক্সপ্যান্ডেবল স্টোরেজ রয়েছে ৬৪ জিবি পর্যন্ত। কল রেকর্ডিং অপশনও রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ভিডিও এবং অডিও প্লেয়ার। এই ফোনে রয়েছে টেক্সট টু স্পিচ টুল। এর সাহায্যে হিন্দি এবং ইংরেজিতে জোরে মেসেজ পড়ে দেবে আপনার ফোন। যে ১৩টি ভাষার সাপোর্ট রয়েছে এই ফোনে সেখানে হিন্দি, ইংরেজি, বাংলা ছাড়াও রয়েছে তেলুগু, তামিল, মালয়ালি, কন্নড়, পাঞ্জাবি, মারাঠি, গুজরাতি, ওড়িয়া, অহমিয়া এবং ঊর্দু ভাষার সাপোর্ট। 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget