এক্সপ্লোর

Jio True 5G লঞ্চ আগামীকাল, প্রথমে এই চার শহরে পাওয়া যাবে পরিষেবা

5G Service In India: রিলায়েন্স জিও আগামীকাল থেকে চারটি শহরে True 5G-র বিটা পরিষেবা শুরু করবে। এই বিটা পরিষেবাগুলি দিল্লি, মুম্বই, কলকাতা ও বারাণসী থেকে শুরু হবে।

5G Service In India: রিলায়েন্স জিও আগামীকাল থেকে চারটি শহরে True 5G-র বিটা পরিষেবা শুরু করবে। এই বিটা পরিষেবাগুলি দিল্লি, মুম্বই, কলকাতা ও বারাণসী থেকে শুরু হবে। সংস্থা জানিয়েছে, এই পরিষেবাটি প্রযুক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে উন্নত  5G পরিষেবা হবে। তাই এই পরিষেবার নাম দেওয়া হয়েছে True 5G। Jio থেকেই ব্যবহারকারীদের সিম বদলে না করে বিনামূল্যে 5G পরিষেবা দেওয়া হবে।

ব্যবহারকারীদের জন্য Jio TRUE 5G স্বাগত অফার

1. Jio True 5G পরিষেবা দিল্লি, মুম্বই, কলকাতা ও বারাণসীতে চালু হবে৷

2. এর মাধ্যমে গ্রাহকরা 1 Gbps + গতিতে সীমাহীন 5G ডেটা পাবেন।

3. অন্যান্য শহরে 5G পরিকাঠামো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই শহরগুলিতেও 5G পরিষেবা পাওয়া যাবে৷

4. যতক্ষণ না কভারেজ ও ব্যবহারকারীর অভিজ্ঞতা সেই শহরে উন্নত হয় ততক্ষণ ব্যবহারকারীরা বিটা ট্রায়ালের মাধ্যমে বিনামূল্যে 5G পরিষেবা পাবেন। 
5. Jio স্বাগত অফারের মাধ্যমে কোনও গ্রাহককে Jio সিম বা হ্যান্ডসেট পরিবর্তন করতে হবে না, তারা স্বয়ংক্রিয়ভাবে 5G পরিষেবা পাবেন৷

6. Jio 5G হ্যান্ডসেটের জন্য স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে কাজ করছে। যাতে ব্যবহারকারীরা ডিভাইসের মাধ্যমে আরও ভাল অভিজ্ঞতা পেতে পারেন।

Jio True 5G এটি বিটা পরিষেবা

কোম্পানি বলছে যে এটি বিটা টেস্টিং। সম্পূর্ণ লঞ্চের আগে বিটা টেস্টিং হল ট্রায়াল ফেজ, যেখানে গ্রাহকের মতামত নেওয়া হয়। পরবর্তীকালে এর প্রতিক্রিয়ার ওপর উপর ভিত্তি করে, জিনিসগুলি পরিবর্তন করা হয়। Jio জানিয়েছে, কোম্পানি তার 425 মিলিয়ন ব্যবহারকারীদের 5G পরিষেবার একটি নতুন অভিজ্ঞতা দিতে চায়। এর মাধ্যমে ভারতকে ডিজিটাল প্রযুক্তিতে উন্নীত করতে চায় কোম্পানি।

4G পুরনো হবে

Jio-এর লক্ষ্য আগামী দিনে 5G আর্কিটেকচার প্রস্তুত করা ও 4G নেটওয়ার্কের উপর নির্ভরতা দূর করা। এর মাধ্যমে Jio ব্যবহারকারীরাও একটি ভিন্ন অভিজ্ঞতা পাবেন। ভিডিও কলিং, গেমিং, ভয়েস কলিং বা প্রোগ্রামিং যাই হোক না কেন তাতেই এই দ্রুত অভিজ্ঞতা পাবেন ইউজাররা

5G Service: কত দ্রুত পরিষেবা পাবেন আপনি ?

নতুন এই প্রযুক্তি বিপ্লবের পর মাত্র ৩ সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। এখানেই শেষ নয় , ২০ জিবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারী। ফলে চোখের পলকে ভিডিয়ো থেকে অনলাইনের কাজ করা যাবে সহজেই।

5G দিয়ে ভারত কীভাবে বদলে যাবে ?
২০৩৫ সালের মধ্যে ভারতে 5G-র বিপুল আর্থিক প্রভাব পড়বে।  অনুমান করা হচ্ছে,  ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত চলে যাবে  5G সম্পর্কিত ব্যবসা।  4G-এর তুলনায়, 5G নেটওয়ার্ক (5G নেটওয়ার্ক) অনেক গুণ দ্রুত গতি দেয়। ঝঞ্ঝাটমুক্ত সংযোগ দেবে এই প্রযুক্তি। এটি কোটি কোটি ডিভাইসকে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম করবে। পরিসংখ্যান বলছে, দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রাম নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকার দর পাওয়া গেছে। এতে, শিল্পপতি মুকেশ আম্বানির জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করেছে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Weather Update Today | আগামিকাল থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ, সুখবর শোনাল আবহাওয়া দফতর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget