এক্সপ্লোর

Jio Hotstar: ১৫ অগাস্ট সব কনটেন্ট বিনামূল্যে দেখতে পাবেন, বড় অফার এই ওটিটি প্ল্যাটফর্মে

Jio Hotstar Independence Day Offer: ১৫ অগাস্ট সারাটা দিন ধরে এই ওটিটি প্ল্যাটফর্মে সমস্ত কন্টেন্ট লাইব্রেরি বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন যে কোনও গ্রাহক।

OTT Platform: আগামী ১৫ অগাস্ট ভারতে উদযাপিত হবে ৭৯তম স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে জিওহটস্টার (Jio Hotstar) শুরু করেছে অপারেশন তিরঙ্গা ক্যাম্পেইন। ভারতের স্বাধীনতার গর্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে জিও হটস্টার। সংস্থার পক্ষ থেকে একটি ট্যাগলাইনও চালু করা হয়েছে ‘তিরঙ্গা এক, কাহানিয়া অনেক’। এই উদ্যোগ ভারতের তেরঙা পতাকার ভারতের স্বাধীনতার পিছনের সমস্ত ঘটনা, ভারতবাসীর আবেগ ও আদর্শকে প্রতিফলিত করে।

আর এই ক্যাম্পেইনের অংশ হিসেবে জিও হটস্টার (Jio Hotstar) দিচ্ছে দারুণ সুযোগ। শুধুমাত্র এই দিনে অর্থাৎ ১৫ অগাস্ট সারাটা দিন ধরে এই ওটিটি প্ল্যাটফর্মে সমস্ত কন্টেন্ট লাইব্রেরি বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন যে কোনও গ্রাহক। সারা দেশের সমস্ত প্রান্ত থেকে মানুষ এদিন যে কোনও কনতেন্ট বিনামূল্যে দেখতে পাবেন জিও হটস্টারে।

এই ওটিটি প্ল্যাটফর্মটি কন্টেন্ট লাইব্রেরির বাইরে বেরিয়ে গল্প বলাকে অনুপ্রাণিত করতে চলচ্চিত্রপ্রেমীদের স্বাগত জানিয়েছে এই নতুন উদ্যোগের মাধ্যমে। এটি একটি স্প্ল্যাশ স্ক্রিনের মাধ্যমে দর্শকদের স্বাগত জানাতে উন্মুখ যা ভারতের রঙ ও চেতনাকে প্রতিফলিত করে। এই দিনের জন্য জিও হটস্টার এমন কিছু বীরত্বব্যঞ্জক গল্পের পসরা সাজিয়ে তুলেছে দর্শকদের (Jio Hotstar) জন্য যা একটি সামগ্রিক শক্তিশালী আখ্যান গড়ে তুলবে। জিও হটস্টারে এই দিনে অর্থাৎ শুধুমাত্র ১৫ অগাস্ট লগইন করা সমস্ত গ্রাহক বিনামূল্যে দেখতে পাবেন সমস্ত কন্টেন্ট।

১৫ অগাস্ট থেকে জিও হটস্টার তাদের অ্যাপ এবং ওয়েবসাইটে ‘Proud Indian, Proudly Free’ ট্যাগলাইনের সঙ্গে বিনামূল্যে কনটেন্ট দেখানোর প্রচার শুরু করে দিয়েছে। এই ব্যানারগুলির সঙ্গে লেখা রয়েছে ‘ফ্রি’। অর্থাৎ যদি আপনার হটস্টারের সাবস্ক্রিপশন শেষ হয়ে গিয়ে থাকে, তাহলেও আপনি চাইলে বিনামূল্যে এদিন সমস্ত কনটেন্ট দেখতে পারবেন। সমস্ত প্রিমিয়াম কন্টেন্টও দেখতে পাবেন। উল্লেখ্য যে জিও হটস্টারে ১৫ অগাস্ট থেকেই ‘Salakar’ নামে একটি নতুন সিরিজ শুরু হচ্ছে।  

সাধারণত যে কোনও গ্রাহক এই জিও হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চাইলে সবথেকে সস্তায় ১০০ টাকার রিচার্জ করাতে পারেন। এতে ৯০ দিনের জন্য আপনি ৫ জিবি ডেটার সুবিধেও পাবেন। আর এই ৯০ দিনের পরে গ্রাহককে রিচার্জ করাতে হবে ১৯৫ টাকার। এছাড়া ২৯৯ টাকা বা এর বেশি মূল্যের রিচার্জ করালে এমনিই আপনি জিও হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে যেতেন। সঙ্গে পেতেন দৈনিক ১.৫ জিবি করে ডেটার সুবিধে। 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget