এক্সপ্লোর

Jio Recharge Plans: ২০০ টাকার কমে জিও-র নতুন রিচার্জ প্ল্যান, পাবেন একগুচ্ছ ওটিটি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন

Jio Prepaid Recharge Plans: জিও ওয়েবসাইট এবং মাই জিও অ্যাপে 'এন্টারটেনমেন্ট' প্ল্যান নাম দেওয়া হয়েছে ১৭৫ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানের। ২৮ দিনের মেয়াদ এই রিচার্জ প্ল্যানের।

Jio Recharge Plans: ২০০ টাকার কমে জিও একটি প্রিপেড রিচার্জ প্ল্যান (Jio Prepaid Recharge Plan) লঞ্চ করেছে। জিও- র এই বাজেট ফ্রেন্ডলি প্ল্যানে ইউজাররা ওটিটি প্ল্যাটফর্মের (OTT Platform) ক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা পাবেন। রিলায়েন্স জিও- র এই বাজেট ফ্রেন্ডলি প্রিপেড রিচার্জ প্ল্যানের খরচ ১৭৫ টাকা। জুলাই মাসের শুরু থেকে, ৩ তারিখ থেকে রিলায়েন্স জিও তাদের প্রিপেড এবং পোস্টপেড রিচার্জ প্ল্যানের ট্যারিফ বাড়িয়েছে। বেশিরভাগ প্ল্যানেরই খরচ অনেকটা বেড়েছে। ২০০ টাকার কমে বিশেষ প্ল্যান নেই জিও- র। তবে তার মধ্যেই ১৭৫ টাকার জিও- র এই প্রিপেড রিচার্জ প্ল্যানের কথা প্রকাশ্যে এসেছে। 

এবার দেখে নেওয়া যাক রিলায়েন্সের ১৭৫ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে গ্রাহকরা কী কী সুবিধা পাবেন 

জিও ওয়েবসাইট এবং মাই জিও অ্যাপে 'এন্টারটেনমেন্ট' প্ল্যান নাম দেওয়া হয়েছে ১৭৫ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানের। ২৮ দিনের মেয়াদ এই রিচার্জ প্ল্যানের। ১০ জিবি হাই স্পিড ডেটা পাবেন ইউজাররা। প্রতিদিনের ক্ষেত্রে ডেটা ব্যবহারের কোনও সীমাবদ্ধতা নেই। ভয়েস কলিং বেনিফিট নেই এই রিচার্জ প্ল্যানে। এর পাশাপাশি যে রিচার্জ প্ল্যান আপনার ফোনে রিচার্জ করা রয়েছে, তার সঙ্গে যুক্ত হয়ে যাবে এই 'এন্টারটেনমেন্ট' প্ল্যানের সুযোগ-সুবিধা। 

ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন 

রিলায়েন্স জিও- র ১৭৫ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা একাধিক ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। সোনি লিভ, জি ৫, জিও সিনেমা প্রিমিয়াম, লায়নস্টেজ প্লে, ডিসকভারি প্লাস, সান এনএক্সটি, কাঁচা লঙ্কা, প্ল্যানেট মারাঠি, চৌপাল, ডকুবে, এপিক অন এবং হইচই - এইসব ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন ২৮ দিনের জন্য পাবেন গ্রাহকরা। 

৩০০ টাকার কমে জিও - র চারটি রিচার্জ প্ল্যান 

১৯৯ টাকার প্ল্যান 

জিও- র এই প্ল্যানের মেয়াদ ১৮ দিন। ইউজাররা প্রতিদিন পাবেন ১.৫ জিবি ডেটা। এছাড়াও জিও- র ১৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা পাবেন আনলিমিটেড ভয়েস কলের পরিষেবা। এর সঙ্গে থাকবে প্রতিদিন ১০০ ফ্রি মেসেজের সুবিধা। আর পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। 

২০৯ টাকার প্ল্যান 

জিও- র এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২২ দিন। প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন ইউজাররা। এছাড়াও জিও- র এই প্ল্যানে ইউজাররা পাবেন আনলিমিটেড ভয়েস কল, ১০০ ফ্রি এসএমএসের পরিষেবা। এর সঙ্গে থাকছে জিও-র এন্টারটেনমেন্ট সার্ভিসের সুযোগ-সুবিধা। জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিশন পাবেন গ্রাহকরা। 

২৪৯ টাকার প্ল্যান 

জিও- র এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে এই প্ল্যানে। এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল, ১০০ ফ্রি এসএমএস পাবেন গ্রাহকরা। জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড- এর সাবস্ক্রিপশনও পাবেন ইউজাররা। 

২৯৯ টাকার প্ল্যান 

জিও- র এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন ইউজাররা। এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কল, ১০০ ফ্রি এসএমএসের সুবিধা। উল্লিখিত প্ল্যানগুলিতে যেসমস্ত জিও এন্টারটেনমেন্টের সার্ভিসের কথা বলা হয়েছে, সেগুলিও পাওয়া যাবে এই প্ল্যানে।

আরও পড়ুন- দাম কমেছে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের, এখন কত টাকায় কেনা যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget